প্রিন্ট এর তারিখ : ৩০ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে কদম রসুল কলেজে ক্যান্টিনের দাবি তানজিলের
||
সরকারি কদম রসুল কলেজে নেই ক্যান্টিন, ভোগান্তিতে শিক্ষার্থীরানারায়ণগঞ্জের সরকারি কদম রসুল কলেজে শিক্ষার্থীদের জন্য কোনো ক্যান্টিন নেই। এতে ক্লাসের ফাঁকে খাবার ও প্রয়োজনীয় নাশতা সংগ্রহ করতে গিয়ে সমস্যায় পড়ছেন শিক্ষার্থীরা।নারায়ণগঞ্জের সরকারি কলেজগুলোর মধ্যে অন্যতম এ শিক্ষাপ্রতিষ্ঠানে ক্যান্টিন না থাকায় শিক্ষার্থীদের ভোগান্তির বিষয়টি তুলে ধরেছেন তানজিল ভূঁইয়া শিথিল। তিনি নারায়ণগঞ্জ জেলা ছাত্রশক্তির যুগ্ম সদস্য সচিব।তিনি জানান, কলেজে একটি ক্যান্টিন না থাকায় শিক্ষার্থীদের প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। শিক্ষার্থীদের এ সমস্যা সমাধানে কলেজে ক্যান্টিন স্থাপনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ