প্রিন্ট এর তারিখ : ৩১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬
এইচএসসিতে নারায়ণগঞ্জে পাসের হার ৪৫.৭৮ শতাংশ, জিপিএ-৫ পেলেন ১৮৫ জন
||
এইচএসসিতে নারায়ণগঞ্জে পাসের হার ৪৫.৭৮ শতাংশ, জিপিএ-৫ পেলেন ১৮৫ জননারায়ণগঞ্জে এবারের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে উত্তীর্ণের সংখ্যা ১০ হাজার ১৮২ জন। পরীক্ষায় অংশ নেওয়া মোট ২২ হাজার ২৩৮ শিক্ষার্থীর মধ্যে পাস করতে পারেননি ১২ হাজার ৫৬ জন। সে হিসাবে জেলায় পাসের হার দাঁড়িয়েছে ৪৫ দশমিক ৭৮ শতাংশ। আর সর্বোচ্চ ফল জিপিএ-৫ অর্জন করেছেন ১৮৫ জন।একই সময়ে অনুষ্ঠিত আলিম পরীক্ষায় তুলনামূলক ভালো ফল করেছেন শিক্ষার্থীরা। এ পরীক্ষায় ৯৭৫ জন অংশ নিয়ে পাস করেছেন ৭২০ জন। পাসের হার ৭৩ দশমিক ৮৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ২৫ জন।শনিবার (৩১ অক্টোবর) জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া ফলাফলের তথ্য বিশ্লেষণে এ চিত্র পাওয়া গেছে।এইচএসসিতে উপজেলাভেদে ফলউপজেলাগুলোর মধ্যে পরীক্ষার্থী ও উত্তীর্ণের সংখ্যায় এগিয়ে রয়েছে নারায়ণগঞ্জ সদর। এখানকার ১২ হাজার ৫৭২ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ হাজার ৬৪৩ জন সফল হয়েছেন। পাসের হার ৫২ দশমিক ৮৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১৪৬ জন।অন্যদিকে, সবচেয়ে কম পাসের হার দেখা গেছে সোনারগাঁয়ে। এ উপজেলায় ২ হাজার ৪৭৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৫২ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৩০ দশমিক ৩৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন মাত্র তিনজন।বন্দর উপজেলায় ২ হাজার ৭১০ জনের মধ্যে পাস করেছেন ৮৮১ জন। পাসের হার ৩২ দশমিক ৫০ শতাংশ। এ উপজেলায় জিপিএ-৫ অর্জন করেছেন ১২ জন।আড়াইহাজারে পরীক্ষায় অংশ নেওয়া ১ হাজার ৯৬৩ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৮৫৫ জন। পাসের হার ৪৩ দশমিক ৫৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১০ জন।রূপগঞ্জে ২ হাজার ৫১৫ জন পরীক্ষার্থীর মধ্যে সফল হয়েছেন ১ হাজার ৫১ জন। এ উপজেলায় পাসের হার ৪১ দশমিক ৭৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১৪ জন।আলিমে এগিয়ে সোনারগাঁআলিম পরীক্ষায় উপজেলাভিত্তিক ফলাফলে সবচেয়ে ভালো করেছে সোনারগাঁ। এ উপজেলায় ১৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১২৭ জন পাস করেছেন। পাসের হার ৯২ দশমিক ৭০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন পাঁচজন।নারায়ণগঞ্জ সদরে ৩৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২৫৮ জন। পাসের হার ৭৫ দশমিক ২১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন তিনজন।রূপগঞ্জে ২৬৪ জনের মধ্যে ১৯৮ জন পাস করেছেন। এ উপজেলায় পাসের হার ৭৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ১২ জন।আড়াইহাজারে ৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৯ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৭০ দশমিক ৪০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন তিনজন।অন্যদিকে, বন্দর উপজেলায় আলিম পরীক্ষায় অংশ নেওয়া ১৩৩ জনের মধ্যে পাস করেছেন ৬৮ জন। পাসের হার ৫১ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন দুজন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ