প্রিন্ট এর তারিখ : ৩১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬
রেড ক্রিসেন্টের প্রথম নির্বাচনে নবী-টিপু প্যানেলের জয়
||
রেড ক্রিসেন্টের প্রথম নির্বাচনে নবী-টিপু প্যানেলের জয়নারায়ণগঞ্জে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিটের প্রথম নির্বাচনে সেক্রেটারি পদসহ কার্যনির্বাহী কমিটির পাঁচটি সদস্য পদে জয় পেয়েছে নবী-টিপু প্যানেল। সেক্রেটারি নির্বাচিত হয়েছেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। আর ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. নবী হোসেন।শনিবার (৩১ অক্টোবর) জেলা পরিষদ কার্যালয়ের অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৯৯৭ জন ভোটারের মধ্যে ৩৩৮ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।সেক্রেটারি পদে প্রতিদ্বন্দ্বিতা করে ১৮৪ ভোট পেয়েছেন আবু আল ইউসুফ খান টিপু। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপিপন্থী আইনজীবী অ্যাডভোকেট মো. রেজাউল করিম খান রেজা পেয়েছেন ১৫৪ ভোট।কার্যনির্বাহী কমিটির পাঁচটি সদস্য পদেও নির্বাচিত হয়েছেন নবী-টিপু প্যানেলের প্রার্থীরা। তাঁদের মধ্যে সর্বোচ্চ ২৯৯ ভোট পেয়েছেন মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। অন্য নির্বাচিতরা হলেন অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, ২৮১ ভোট; অ্যাডভোকেট মো. জাকির হোসেন, ২৭৫ ভোট; রিয়াদ মোহাম্মদ চৌধুরী, ২৬৩ ভোট এবং ফতেহ মোহাম্মদ রেজা রিপন, ২১৮ ভোট।সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন এনসিপির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান। তিনি পেয়েছেন ১১০ ভোট। এ ছাড়া মো. হারুন অর রশীদ খান ৯১ এবং মোহাম্মদ নাজমুল হক ৮৭ ভোট পেয়েছেন।অন্যদিকে, জেলা আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. নবী হোসেন ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। পদাধিকারবলে চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।নির্বাচনকে ঘিরে সকাল থেকেই ভোটকেন্দ্রে প্রার্থী ও ভোটারদের উপস্থিতি ছিল। বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং এনডিএ চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব নির্বাচন পরিদর্শন করেন এবং ভোট দেন।নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্বে ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মো. মামুন মাহমুদ। কমিটির অন্য সদস্যরা ছিলেন তাঁর স্ত্রী অধ্যাপক বদরুননাহার, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক যুগ্ম আহ্বায়ক সামছুন নূর বাঁধন, ব্যবসায়ী নেতা মো. সোহেল আক্তার সোহান এবং জেলা বিএনপির সদস্য নজরুল ইসলাম বাবুল।নির্বাচন শেষে ভোটগ্রহণের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মামুন মাহমুদ। তিনি বলেন, সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হয়েছে। ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছিল। অবাধ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির ৫১ বছরের ইতিহাসে এটিই প্রথম নির্বাচন। ঐতিহাসিক দিক থেকে দিনটি গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। নির্বাচিত প্রতিনিধিরা সমাজসেবামূলক কাজে ভূমিকা রাখবেন। পাশাপাশি যারা নির্বাচিত হতে পারেননি, তাঁরাও আজীবন সদস্য হিসেবে বিজয়ীদের সঙ্গে সমন্বয় করে জনসেবামূলক কার্যক্রম চালিয়ে যাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ