প্রিন্ট এর তারিখ : ০১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬
ফ্রান্স প্রবাসী সাইদুর রহমানের আজ ডিক্রির চরে জানাজা
ফাহাদ মিয়া , স্টাফ রিপোর্টার ||
নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের ডিক্রির চর গ্রামের হাজিবাড়ির বাসিন্দা ফ্রান্স প্রবাসী সাইদুর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সাইদুর রহমান দীর্ঘদিন ধরে স্ট্রোকজনিত অসুস্থতায় ভুগছিলেন। অসুস্থ অবস্থায় তিনি ফ্রান্সের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে গত ২৭ অক্টোবর ২০২৬, রাত ১১টার দিকে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মরহুম সাইদুর রহমানের পিতার নাম সানাউল্লাহ মিয়া। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ডিক্রির চরসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।আজ ১ নভেম্বর সকালে তাঁর মরদেহ দেশে এসে পৌঁছেছে। আজ বাদ জোহর ডিক্রির চর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয়রা।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ