প্রিন্ট এর তারিখ : ০১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬
সোনারগাঁয়ে বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ফুফা গ্রেপ্তার
||
কিশোরীকে ধর্ষণের অভিযোগে সোনারগাঁয়ে আপন ফুফা গ্রেপ্তারনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১৩ বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী কিশোরীকে ঘিরে ধর্ষণের অভিযোগে তার পরিবারের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তি সম্পর্কে কিশোরীর আপন ফুফা। স্বজনদের দায়ের করা মামলার পর তাঁকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার আক্তার হোসেন ওরফে খাজা (৪৫) সোনারগাঁ পৌরসভার গুচাইট গ্রামের বাসিন্দা। তিনি মৃত আব্দুস ছামাদ ও ছালেমন নেছার ছেলে।পুলিশ ও স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, গত শুক্রবার (৩০ অক্টোবর) পৌরসভার বালুয়া দিঘিরপাড় এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় পরদিন শনিবার দুপুরে অভিযুক্ত আক্তার হোসেনের বিরুদ্ধে সোনারগাঁ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন কিশোরীর স্বজনেরা।মামলা দায়েরের পর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক।ওসি জানান, এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া অনুযায়ী তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ