প্রিন্ট এর তারিখ : ০১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬
রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড
||
রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ডমাদকদ্রব্যের ব্যবহার, সংরক্ষণ ও সেবনের বিরুদ্ধে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে পাঁচজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে উপজেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।উপজেলা প্রশাসনের নিয়মিত মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদকদ্রব্য-সংক্রান্ত অপরাধে জড়িত থাকার দায়ে পাঁচজনকে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া হয়।অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আব্দুল্লাহ-বিন-শফিক।উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকের অপব্যবহার ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য ক্ষতিকর। মাদকের বিস্তার ঠেকাতে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বাড়ানো এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলাও জরুরি। এ লক্ষ্যেই রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ