প্রিন্ট এর তারিখ : ০৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬
নারায়ণগঞ্জে শিশুদের বিনোদনে নতুন আয়োজন, দেওভোগে ‘বেবী ল্যান্ড এডভেঞ্চার জোন’-এর উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক ||
শিশুদের নির্মল আনন্দ ও বিনোদনের কথা বিবেচনায় রেখে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় যাত্রা শুরু করেছে ‘বেবী ল্যান্ড এডভেঞ্চার জোন’। শিশুদের জন্য আনন্দঘন ও মনোরম পরিবেশে তৈরি করা এই বিনোদনকেন্দ্রটির শুভ উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে দেওভোগ এলাকায় আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে পার্কটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা জাকির খান। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।উদ্বোধন উপলক্ষে পার্কটি ঘিরে স্থানীয়দের মধ্যে আগ্রহ ও উৎসাহ দেখা যায়। বিশেষ করে শিশুদের খেলাধুলা ও বিনোদনের জন্য নতুন এই আয়োজনকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী দিদার খন্দকার বলেন, শিশুদের জন্য আনন্দঘন, সুন্দর ও উপভোগ্য পরিবেশ তৈরি করতেই তাঁদের এই উদ্যোগ। শিশুদের বিনোদনের কথা বিবেচনা করে পার্কটিতে বিভিন্ন আকর্ষণীয় রাইডের ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতে দর্শনার্থীদের চাহিদা অনুযায়ী আরও নতুন নতুন রাইড যুক্ত করার পরিকল্পনা রয়েছে।তিনি আরও জানান, শিশুদের পাশাপাশি পরিবারের সদস্যরাও যেন স্বাচ্ছন্দ্যে সময় কাটাতে পারেন, সে বিষয়টি মাথায় রেখেই পার্কটি সাজানো হয়েছে।পার্ক কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে ‘বেবী ল্যান্ড এডভেঞ্চার জোন’। তবে প্রতি শুক্রবার সারাদিন পার্কটি খোলা থাকবে।নতুন এই বিনোদনকেন্দ্রটি চালুর মধ্য দিয়ে নারায়ণগঞ্জ শহরের শিশুদের অবসর সময় কাটানোর জন্য আরও একটি আকর্ষণীয় জায়গা যুক্ত হলো। সংশ্লিষ্টদের প্রত্যাশা, শিশুদের আনন্দ ও পারিবারিক বিনোদনের অন্যতম একটি গন্তব্য হয়ে উঠবে ‘বেবী ল্যান্ড এডভেঞ্চার জোন’।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ