প্রিন্ট এর তারিখ : ০৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬
ফতুল্লা দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার সমিতির সঙ্গে রিয়াদ মোহাম্মদ চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক ||
ফতুল্লা দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার সমিতির উদ্যোগে ফতুল্লা সাব-রেজিস্ট্রার জনাব আরিফুর রহমান, নারায়ণগঞ্জ সদর সাব-রেজিস্ট্রার জনাব আব্দুল্লাহ আল ইমাম এবং ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।সাক্ষাৎকালে সমিতির পক্ষ থেকে তাঁদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় পারস্পরিক সৌহার্দ্য, পেশাগত সম্পর্কের উন্নয়ন এবং সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়।সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময়ে পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও সুসম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ