প্রিন্ট এর তারিখ : ০৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬
এইচএসসিতে নারায়ণগঞ্জে প্রথম গিয়াসউদ্দিন কলেজ, স্মার্ট বোর্ড উপহার দিলেন ডিসি
||
এইচএসসিতে নারায়ণগঞ্জে প্রথম গিয়াসউদ্দিন কলেজ, স্মার্ট বোর্ড উপহার দিলেন ডিসি২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় নারায়ণগঞ্জ জেলায় প্রথম স্থান অর্জন করেছে গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ। এ সাফল্যে প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।শিক্ষাপ্রতিষ্ঠানটির অর্জনকে উৎসাহিত করতে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য একটি স্মার্ট বোর্ড উপহার দেন তিনি।এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন এবং নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রকৌশলী মো. ইয়াসিন আরাফাত।অনুষ্ঠানে জেলা প্রশাসক কলেজটির শিক্ষক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের এ সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ