প্রিন্ট এর তারিখ : ০৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬
সন্ত্রাসবিরোধী মামলায় আইভীঘনিষ্ঠ জোবায়ের গ্রেপ্তার, সিদ্ধিরগঞ্জে আটক আরও ৩
||
সন্ত্রাসবিরোধী মামলায় আইভীঘনিষ্ঠ জোবায়ের গ্রেপ্তার, সিদ্ধিরগঞ্জে আটক আরও ৩নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তাঁদের মধ্যে সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আব্দুল্লাহ আল জোবায়ের (৩৭) রয়েছেন। তাঁকে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার করা হয়েছে।বৃহস্পতিবার (৫ নভেম্বর) সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে জোবায়েরকে গ্রেপ্তার করা হয়। তিনি সিদ্ধিরগঞ্জের ৭ নম্বর ওয়ার্ডের কদমতলী কলেজ রোড এলাকার এম এ মাসুদ বাদলের ছেলে। গ্রেপ্তারের পর তাঁকে আদালতে পাঠানো হয়েছে।পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। তবে জোবায়েরের বিরুদ্ধে থাকা সন্ত্রাসবিরোধী মামলার অভিযোগ বা অন্যান্য বিস্তারিত তথ্য পুলিশের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।এদিকে একই দিনে পৃথক অভিযানে আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে রয়েছেন সামারি ট্রায়াল মামলায় অভিযুক্ত আরিফ ঘরামী (৩২), সিআর পরোয়ানাভুক্ত কাজী কামরুজ্জামান বাপ্পী (৩৯) এবং ডাকাতির প্রস্তুতি মামলার আসামি মো. বাবু (২৬)।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার চারজনকেই আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ