প্রিন্ট এর তারিখ : ০৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬
তোলারাম কলেজের পুনর্মিলনী সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
||
তোলারাম কলেজের পুনর্মিলনী ২৮ নভেম্বর, নিবন্ধনের শেষ সময় ১০ নভেম্বরপ্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলাকে সামনে রেখে সরকারি তোলারাম কলেজে চলছে পুনর্মিলনী আয়োজনের প্রস্তুতি। অনুষ্ঠানটি সুষ্ঠু ও আনন্দঘন করতে নিবন্ধন কার্যক্রমসহ সার্বিক পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেছেন আয়োজক কমিটি ও সাবেক শিক্ষার্থীরা।রোববার (৮ নভেম্বর) বিকেলে কলেজের পদ্মা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুনর্মিলনী আয়োজক কমিটির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব। নিবন্ধন উপকমিটির আহ্বায়ক আরিফ মিহির সভাটি সঞ্চালনা করেন।আলোচনায় অংশ নেন আয়োজক কমিটির সদস্যসচিব ও সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শহীদুল ইসলাম, উপদেষ্টা পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ, স্যুভেনির উপকমিটির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ফজলুল হক রুমন রেজা এবং মেডিকেল টিম উপকমিটির আহ্বায়ক ডা. জাহাঙ্গীর আলম।এ ছাড়া প্রচার উপকমিটির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, সদস্যসচিব ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ভাইস প্রেসিডেন্ট বিল্লাল হোসেন রবিন, সাংস্কৃতিক উপকমিটির আহ্বায়ক ও মর্গ্যান স্কুল অ্যান্ড কলেজের সভাপতি অ্যাডভোকেট শামসুন নুর বাঁধন বক্তব্য দেন।সভায় আরও বক্তব্য দেন প্রাক্তন শিক্ষার্থী অ্যাডভোকেট মো. রেজাউল করীম খান, কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক মশিউর রহমান, নিবন্ধন উপকমিটির সদস্যসচিব ও কলেজের শিক্ষক গিয়াস উদ্দিন এবং শিক্ষক ফারুক হোসেন।পুনর্মিলনী আয়োজনের বিভিন্ন দিক নিয়ে আলোচনার পাশাপাশি অনুষ্ঠানের সফল বাস্তবায়নে নানা প্রস্তাব ও মতামত তুলে ধরেন উপস্থিত প্রাক্তন শিক্ষার্থীরা।সভাপতির বক্তব্যে মাশুকুল ইসলাম রাজীব বলেন, অনুষ্ঠানটি সুন্দর, সুশৃঙ্খল ও প্রাণবন্ত করতে আয়োজকদের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে। সবার সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় স্মরণীয় একটি পুনর্মিলনী আয়োজনের আশাবাদও ব্যক্ত করেন তিনি।আগামী ২৮ নভেম্বর নারায়ণগঞ্জের ইসদাইরে ওসমানী পৌর স্টেডিয়ামে সরকারি তোলারাম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে নিবন্ধনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১০ নভেম্বর।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ