প্রিন্ট এর তারিখ : ০৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬
গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩০ হাজার, সর্বোচ্চ ৪৮ হাজার টাকার প্রস্তাব
||
গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩০ হাজার, সর্বোচ্চ ৪৮ হাজার টাকার প্রস্তাবপোশাকশিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের জন্য নতুন নিম্নতম মজুরি কাঠামো নির্ধারণের প্রক্রিয়ায় নিজেদের প্রস্তাব জমা দিয়েছে শ্রমিকপক্ষ। প্রস্তাবে শ্রমিকদের ক্ষেত্রে সর্বোচ্চ ৪৮ হাজার এবং কর্মচারীদের জন্য সর্বোচ্চ ৫৫ হাজার টাকা মজুরি নির্ধারণের কথা বলা হয়েছে। তবে এখনো লিখিত প্রস্তাব জমা দেয়নি মালিকপক্ষ। তাদের প্রস্তাব জমা দেওয়ার জন্য চার কর্মদিবস সময় বেঁধে দিয়েছে নিম্নতম মজুরি বোর্ড।সোমবার (৯ নভেম্বর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের দ্বিতীয় সভা শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।শ্রমিকপক্ষের প্রতিনিধি ও বোর্ডের সদস্য বাবুল আখতার জানান, বিভিন্ন পর্যায়ের শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে এবং তাঁদের দাবির প্রতি গুরুত্ব দিয়ে মজুরির প্রস্তাব তৈরি করা হয়েছে। সেটি ইতোমধ্যে বোর্ডে জমা দেওয়া হয়েছে। প্রস্তাবে আপাতত শুধু মজুরির পরিমাণ উল্লেখ করা হয়েছে। এর যৌক্তিকতা, পদ ও গ্রেডের বিষয়গুলো নিয়ে আগামী সপ্তাহে আলোচনা হবে।শ্রমিকদের জন্য প্রস্তাবিত মজুরি কাঠামোতে ১ নম্বর গ্রেডে ৪৮ হাজার, ২ নম্বর গ্রেডে ৪৩ হাজার, ৩ নম্বর গ্রেডে ৩৮ হাজার এবং ৪ নম্বর গ্রেডে ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া শিক্ষানবিশ শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা মজুরির প্রস্তাব রয়েছে।অন্যদিকে কর্মচারীদের ক্ষেত্রে ১ নম্বর গ্রেডে ৫৫ হাজার, ২ নম্বর গ্রেডে ৫০ হাজার, ৩ নম্বর গ্রেডে ৪৫ হাজার এবং ৪ নম্বর গ্রেড বা অফিস স্টাফদের জন্য ৪০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ।মালিকপক্ষের লিখিত প্রস্তাব জমা পড়ার পর মজুরি কাঠামোর বিভিন্ন দিক নিয়ে পরবর্তী আলোচনা এগোবে।সূত্র: দৈনিক ইত্তেফাক।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ