প্রিন্ট এর তারিখ : ১০ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬
সাইনবোর্ডে জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় আগুন, হাসপাতালে শতাধিক শিক্ষার্থী
||
জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় আগুন, হাসপাতালে প্রায় শতাধিক শিক্ষার্থীনারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাঁদের মধ্যে তিনজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে বলে মাদ্রাসাসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাত আনুমানিক ১টার দিকে মাদ্রাসার পুরোনো ভবনের দ্বিতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা পাশের ভবনে আশ্রয় নেন। এ সময় চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ায় শিক্ষার্থীদের মধ্যে ছোটাছুটি শুরু হয়। এতে অনেকে অসুস্থ হয়ে পড়েন।আহত ও অসুস্থ শিক্ষার্থীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। মাদ্রাসাসংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে রাখা হয়েছে। তবে আগুনে শরীর পুড়ে যাওয়া কিংবা রক্তাক্ত হওয়ার মতো কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। অতিরিক্ত ধোঁয়ার কারণে অনেক শিক্ষার্থীর শ্বাসকষ্ট দেখা দিয়েছে।অগ্নিকাণ্ডে ভবনের দ্বিতীয় তলায় থাকা উচ্চতর গবেষণা বিভাগ ‘তাখাসসুস ফিল ফিকহ’ (ফতোয়া বিভাগ) এবং মাদ্রাসার আধুনিক লাইব্রেরি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। লাইব্রেরিতে কোটি টাকা মূল্যের বিপুলসংখ্যক কিতাব ছিল। আগুনে এসব বই পুড়ে ছাই হয়ে গেছে বলে সংশ্লিষ্টদের দাবি।এখন পর্যন্ত আগুন লাগার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও আনুষ্ঠানিকভাবে নির্ধারণ করা হয়নি।এদিকে অগ্নিকাণ্ডে আহত শিক্ষার্থীদের চিকিৎসা নিশ্চিত করা এবং তাঁদের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন মাদ্রাসার শুভাকাঙ্ক্ষীরা। একই সঙ্গে শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা এবং ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানটির পুনর্গঠনের জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ