প্রিন্ট এর তারিখ : ১০ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬
শহীদ নূর হোসেন দিবসে ছাত্র ফেডারেশনের শ্রদ্ধা নিবেদন
||
শহীদ নূর হোসেন দিবসে ছাত্র ফেডারেশনের শ্রদ্ধা নিবেদনস্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ নূর হোসেনের আত্মত্যাগ স্মরণে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। ১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনটির নেতাকর্মীরা।শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে নেতৃত্ব দেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফারহানা মানিক মুনা। এ সময় সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।১৯৮৭ সালের ১০ নভেম্বর তৎকালীন স্বৈরশাসক এরশাদবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে প্রাণ হারান নূর হোসেন। তাঁর আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে রয়েছে।দিবসটি উপলক্ষে শহীদ নূর হোসেনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানায় বাংলাদেশ ছাত্র ফেডারেশন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ