প্রিন্ট এর তারিখ : ১০ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জামিয়া আশরাফিয়া মাদ্রাসা পরিদর্শনে আবদুল জব্বার
||
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জামিয়া আশরাফিয়া মাদ্রাসা পরিদর্শনে আবদুল জব্বারনারায়ণগঞ্জের সাইনবোর্ডে জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ডের পর শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজ নিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার।মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে মাদ্রাসায় গিয়ে তিনি আগুনে ক্ষতিগ্রস্ত স্থাপনার পরিস্থিতি সরেজমিনে দেখেন। এ সময় অগ্নিকাণ্ডের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন।মাদ্রাসাটিতে অগ্নিকাণ্ডের সময় ছড়িয়ে পড়া ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন শিক্ষার্থী। তাঁদের মধ্যে ৬৩ জনকে উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, ভর্তি শিক্ষার্থীদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে। এ ছাড়া আরও একজন শিক্ষার্থী স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।পরিদর্শন শেষে মাওলানা আবদুল জব্বার অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করেন। তাঁদের আরোগ্য লাভের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ