প্রিন্ট এর তারিখ : ১০ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬
নাসিকের সীমানা সম্প্রসারণে ফের পূর্ণাঙ্গ প্রতিবেদন চাইল স্থানীয় সরকার বিভাগ
||
নাসিকের সীমানা সম্প্রসারণে ফের পূর্ণাঙ্গ প্রতিবেদন চাইল স্থানীয় সরকার বিভাগনারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) আয়তন বাড়ানোর উদ্যোগে নতুন করে প্রতিবেদন চেয়েছে স্থানীয় সরকার বিভাগ। ফতুল্লা ও এনায়েতনগর ইউনিয়নের সম্পূর্ণ এলাকা সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হলেও প্রস্তাবিত গণবিজ্ঞপ্তিতে দুই ইউনিয়নের সব ওয়ার্ড অন্তর্ভুক্ত না থাকায় এ বিষয়ে আপত্তি জানিয়েছে মন্ত্রণালয়।এ সংক্রান্ত একটি চিঠি নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশন-২ শাখার উপসচিব জুয়েল রানা চিঠিতে স্বাক্ষর করেছেন। এতে ২০১৩ সালের সিটি কর্পোরেশনের সীমানা পরিবর্তন বিধিমালা অনুসরণ করে নতুন করে পূর্ণাঙ্গ প্রতিবেদন পাঠানোর অনুরোধ জানানো হয়।চিঠিতে গণবিজ্ঞপ্তির প্রস্তাবিত এলাকার বিবরণ তুলে ধরে বলা হয়েছে, ফতুল্লা ইউনিয়নের ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের আংশিক এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সম্পূর্ণ অংশ গণবিজ্ঞপ্তির আওতায় আনার কথা ছিল। অন্যদিকে এনায়েতনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পুরো এলাকা এবং ৯ নম্বর ওয়ার্ডের আংশিক এলাকা অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছিল।তবে জেলা প্রশাসনের চূড়ান্ত প্রতিবেদনে শুধু নির্দিষ্ট ওয়ার্ড নয়, ফতুল্লা ও এনায়েতনগর ইউনিয়নের পুরো এলাকাই সিটি কর্পোরেশনের সীমানায় যুক্ত করার সুপারিশ করা হয়েছে। এই দুই প্রস্তাবের মধ্যে অসামঞ্জস্যের বিষয়টি পর্যালোচনায় উঠে এসেছে স্থানীয় সরকার বিভাগের।বিভাগটির পর্যবেক্ষণে বলা হয়েছে, দুই ইউনিয়নের সব ওয়ার্ডকে গণবিজ্ঞপ্তির আওতায় না আনায় ২০১৩ সালের সিটি কর্পোরেশনের সীমানা পরিবর্তন বিধিমালার ৫ নম্বর বিধি যথাযথভাবে অনুসরণ করা হয়নি বলে প্রতীয়মান হয়েছে।এ কারণে সংশ্লিষ্ট বিধি অনুসরণ করে সীমানা সম্প্রসারণের বিষয়ে নতুন করে পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরির জন্য জেলা প্রশাসককে অনুরোধ জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ