প্রিন্ট এর তারিখ : ১০ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬
ফতুল্লায় রেডিক্যাল ডিজাইন কারখানা পরিদর্শনে পরিবেশ মন্ত্রণালয়ের দুই কর্মকর্তা
||
ফতুল্লায় রেডিক্যাল ডিজাইন কারখানা পরিদর্শনে পরিবেশ মন্ত্রণালয়ের দুই কর্মকর্তানারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবাইলে অবস্থিত রেডিক্যাল ডিজাইন লিমিটেডের কারখানার পরিবেশগত অবস্থা সরেজমিনে পর্যালোচনা করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দুই কর্মকর্তা। পরিদর্শনে তাঁরা কারখানার দূষণের মাত্রা এবং পরিবেশ সংরক্ষণসংক্রান্ত মান যাচাই করেন। পাশাপাশি দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশগত মান উন্নয়নে প্রয়োজনীয় বিভিন্ন নির্দেশনা দেন।সোমবার (৯ নভেম্বর) কারখানাটি পরিদর্শন করেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (পরিবেশ-২) মো. রেজাউল করিম এবং উপসচিব মো. আমিরুল কায়সার।পরিদর্শনকালে তাঁদের সঙ্গে ছিলেন পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ, সহকারী পরিচালক মো. মোবারক হোসেন ও মো. রাসেল মামুদ। এ ছাড়া মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা নূর মোহাম্মদও উপস্থিত ছিলেন।কারখানার পরিবেশগত পরিস্থিতি পর্যালোচনা ও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার পর কর্মকর্তারা পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয় পরিদর্শন করেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ