প্রিন্ট এর তারিখ : ১০ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬
বক্তাবলীর ৫ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন তরুণ সমাজসেবক আসাদুল্লাহ
নিজস্ব প্রতিবেদক ||
বক্তাবলীর ৫ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন তরুণ সমাজসেবক আসাদুল্লাহনারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার প্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন তরুণ সমাজসেবক মোহাম্মদ আসাদুল্লাহ।এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে তিনি শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, যুবসমাজের কর্মসংস্থান, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গঠন, উন্নত অবকাঠামো এবং জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
মোহাম্মদ আসাদুল্লাহ তাঁর নির্বাচনী প্রচারণায় এলাকার মানুষের পাশে থেকে উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখার প্রত্যয় তুলে ধরেছেন। তিনি ৫ নম্বর ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, জনসেবা এবং সমৃদ্ধির লক্ষ্যে কাজ করতে চান বলে তাঁর প্রচারণামূলক পোস্টারে উল্লেখ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ