প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬
সোনারগাঁয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মুদি দোকানদার গ্রেপ্তার
||
সোনারগাঁয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মুদি দোকানদার গ্রেপ্তারনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে নুরুল হক (৪৬) নামে এক মুদি দোকানদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিশুটির পরিবারের অভিযোগ, ১০ নভেম্বর সন্ধ্যায় উপজেলার হাতকোপা এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় চকলেট কিনতে নুরুল হকের দোকানে যায় শিশুটি। এ সময় দোকানদার তাকে দোকানের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। একপর্যায়ে শিশুটির কান্না ও চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে তাঁরা শিশুটিকে উদ্ধার করে অভিযুক্ত নুরুল হককে আটক করেন।খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নুরুল হককে নিজেদের হেফাজতে নেয়।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, শিশুটির পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে নুরুল হককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ