প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬
২ নম্বর রেলগেটে পথ হারানো শিশুকে উদ্ধার করে সদর থানায় হস্তান্তর
ফাহাদ মিয়া , স্টাফ রিপোর্টার ||
নারায়ণগঞ্জের ২ নম্বর রেলগেট এলাকায় দায়িত্ব পালনকালে এক পথহারানো শিশুকে উদ্ধার করেছেন সিটি করপোরেশনের যানজট নিরসনে দায়িত্বে থাকা শিক্ষার্থী নাজমুল ইসলাম।বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যার পর ২ নম্বর রেলগেটের সোনার বাংলা মার্কেটের সামনে শিশুটিকে পাওয়া যায়। এ সময় শিশুটি নিজের নাম ও ঠিকানা কিছুই সঠিকভাবে জানাতে পারছিল না।পরিস্থিতি বিবেচনায় নাজমুল ইসলাম ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে শিশুটিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করেন।শিশুটির পরিবারের সদস্যদের সন্ধান পেতে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করা হয়েছে। কেউ শিশুটিকে চিনে থাকলে বা তার পরিবারের বিষয়ে তথ্য জানলে সদর মডেল থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।শিশুটিকে নিরাপদে পুলিশের কাছে হস্তান্তর করায় নাজমুল ইসলামের এ উদ্যোগকে প্রশংসনীয় বলে মনে করছেন স্থানীয়রা।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ