প্রিন্ট এর তারিখ : ১২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬
জামিয়া আশরাফিয়ার পাঠাগার পুনর্নির্মাণে ১০ লাখ টাকা দেবে জেলা পরিষদ
||
জামিয়া আশরাফিয়ার পাঠাগার পুনর্নির্মাণে ১০ লাখ টাকা দেবে জেলা পরিষদফতুল্লার জামিয়া আশরাফিয়া আবাসিক মাদ্রাসায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঠাগারটি পুনর্নির্মাণে ১০ লাখ টাকা অনুদান দেওয়ার আশ্বাস দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।বুধবার (১১ নভেম্বর) মাদ্রাসাটি পরিদর্শনে গিয়ে তিনি অগ্নিকাণ্ডে আহত শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজখবর নেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পাঠাগার পুনর্গঠনে জেলা পরিষদের পক্ষ থেকে সহায়তার কথা জানান।মামুন মাহমুদ বলেন, প্রায় ২০ থেকে ২৫ বছর ধরে গড়ে ওঠা পাঠাগারটি ছিল দুর্লভ বইয়ের সংগ্রহশালা। সেখানে মূল্যবান হাদিস ও ধর্মীয় গ্রন্থ সংরক্ষিত ছিল। আলেম-ওলামারা এসব বই ব্যবহার করে গবেষণা করতেন, পাশাপাশি শিক্ষার্থীরাও জ্ঞানচর্চার সুযোগ পেতেন। আগুনে এমন একটি পাঠাগার ক্ষতিগ্রস্ত হওয়া অত্যন্ত দুঃখজনক।তিনি জানান, অগ্নিকাণ্ডে ৭০ থেকে ৭৫ জনের বেশি শিক্ষার্থী ধোঁয়ায় আক্রান্ত হয়েছিলেন। তাঁদের চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। তাঁদের মধ্যে অনেকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। বর্তমানে আটজন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁদের একজন আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।পাঠাগার পুনর্নির্মাণের বিষয়ে জেলা পরিষদ প্রশাসক বলেন, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি। জেলা পরিষদের মাধ্যমে পাঠাগারটি পুনর্গঠন ও পুনর্নির্মাণের জন্য কমপক্ষে ১০ লাখ টাকা অনুদান দেওয়া হবে।মাদ্রাসার ভবনের অগ্নিনিরাপত্তা ও কারিগরি ব্যবস্থা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, পাঁচতলা ভবনটি পরিকল্পিতভাবে নির্মাণ করা হয়েছে। এর সঙ্গে আরও দুটি ভবন যুক্ত থাকলেও প্রতিটি ভবনে পৃথক সিঁড়ি ও খোলা করিডোর রয়েছে। চলাচলের পর্যাপ্ত পথ ও সিঁড়ি থাকায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে বলে তিনি মনে করেন। পরিদর্শনে ভবনটিতে কোনো কারিগরি ত্রুটি তাঁর চোখে পড়েনি বলেও মন্তব্য করেন তিনি।পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান রনি, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক আনিসুর রহমান এবং স্থানীয় বিএনপি নেতা মাজেদুলসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ