প্রিন্ট এর তারিখ : ১২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬
নারায়ণগঞ্জে ৭৫ নারীকে সেলাই মেশিন দিল জেলা পরিষদ
||
নারায়ণগঞ্জে ৭৫ নারীকে সেলাই মেশিন দিল জেলা পরিষদনারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি এবং স্বাবলম্বী করে তুলতে নারায়ণগঞ্জে ৭৫ জন নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করেছে জেলা পরিষদ।বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানে নারীদের হাতে এসব সেলাই মেশিন তুলে দেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।এ উদ্যোগের মাধ্যমে সুবিধাভোগী নারীরা নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়া।এক প্রতিক্রিয়ায় তিনি জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁর সহযোগিতায় ৭৫ জন নারী সেলাই মেশিন পেয়েছেন উল্লেখ করে রহিমা শরীফ মায়া আশা প্রকাশ করেন, এসব মেশিন কাজে লাগিয়ে নারীরা নিজেদের উপার্জনের পথ তৈরি করতে সক্ষম হবেন।তিনি বলেন, সেলাই মেশিন পাওয়া ৭৫ জন নারী নিজ উদ্যোগেই কর্মসংস্থানের ব্যবস্থা করবেন বলে তাঁর প্রত্যাশা।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ