প্রিন্ট এর তারিখ : ১৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬
ফতুল্লায় আ.লীগ নেতার বাড়িতে পুলিশের অভিযান
||
ফতুল্লায় আ.লীগ নেতার বাড়িতে পুলিশের অভিযান, ব্যানারসহ আটক ১নারায়ণগঞ্জের ফতুল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার বাড়িতে অভিযান চালিয়ে স্বেচ্ছাসেবক লীগের চারটি ব্যানার উদ্ধার করেছে পুলিশ। এ সময় বাবু (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই বাড়ি থেকে আওয়ামী লীগ নেতা সামছুল হক, তাঁর ছেলে প্রমিতসহ কয়েকজন পালিয়ে যান।বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে ফতুল্লার শিবু মার্কেট মসজিদসংলগ্ন এলাকায় সামছুল হকের বাড়িতে এ অভিযান চালানো হয়। তিনি ফতুল্লা থানা আওয়ামী লীগের সহসভাপতি।পুলিশ জানায়, বুধবার সামছুল হকের ছেলে প্রমিত কয়েকজন সহযোগীকে নিয়ে বাড়িতে কেক কেটে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন। পরে সেই আয়োজনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করা হলে বিষয়টি পুলিশের নজরে আসে।পুলিশের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার বিকেলেও প্রমিত কয়েকজন সহযোগীকে নিয়ে ওই বাড়িতে গোপন বৈঠক করছিলেন। এমন খবর পেয়ে ফতুল্লা মডেল থানা-পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে সামছুল হক, তাঁর ছেলে প্রমিত, সহযোগী ও পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে চলে যান।পরে বাড়িতে তল্লাশি চালিয়ে স্বেচ্ছাসেবক লীগের চারটি ব্যানার উদ্ধার করা হয়। এ সময় বাবু নামে এক যুবককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাড়িটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি পালনের পাশাপাশি গোপন বৈঠক করা হচ্ছিল বলে পুলিশের কাছে তথ্য ছিল। বুধবার যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে ছবি ফেসবুকে প্রকাশের পর বৃহস্পতিবার প্রমিতের নেতৃত্বে সেখানে বৈঠক হচ্ছে—এমন খবর পেয়ে অভিযান চালানো হয়।ওসি আরও জানান, অভিযানে স্বেচ্ছাসেবক লীগের চারটি ব্যানার উদ্ধার এবং বাবু নামে একজনকে আটক করা হয়েছে। পালিয়ে যাওয়া ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ