প্রিন্ট এর তারিখ : ১৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬
কিল্লারপুল ডার্কস সুপার প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন রেম্পেজ ইস্কোড
||
থান্ডার স্টর্মকে হারিয়ে কিল্লারপুল সুপার প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন রেম্পেজ ইস্কোডকিল্লারপুল ডার্কস সুপার প্রিমিয়ার লিগের সপ্তম আসরের শিরোপা জিতেছে রেম্পেজ ইস্কোড। শুক্রবার (১৩ নভেম্বর) রাতে অনুষ্ঠিত ফাইনালে থান্ডার স্টর্মকে ৭ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় দলটি।শহরের কিল্লারপুল এলাকার বিবি মরিয়মের সমাধি মাঠে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ লড়াইয়ে থান্ডার স্টর্মকে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয় রেম্পেজ ইস্কোড।খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এর মধ্য দিয়ে কিল্লারপুল ডার্কস সুপার প্রিমিয়ার লিগের সপ্তম আসরের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ