প্রিন্ট এর তারিখ : ১৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মিলেমিশে থাকার ঐতিহ্য রক্ষার আহ্বান
||
সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য রক্ষার আহ্বান সাখাওয়াত হোসেনেরবাংলাদেশের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ন রাখার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।তিনি বলেছেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের একসঙ্গে মিলেমিশে বসবাস করার যে ঐতিহ্য বাংলাদেশে রয়েছে, তা রক্ষা করতে হবে।শুক্রবার (১৩ নভেম্বর) নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমিতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সংগঠন ‘শুভ কঠিন চীবর দান উদযাপন পরিষদ-২০২৬’ আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।সাখাওয়াত হোসেন বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির দীর্ঘদিনের ঐতিহ্য ধরে রাখতে সব ধর্মের মানুষের পারস্পরিক সৌহার্দ্য ও সহাবস্থান বজায় রাখা প্রয়োজন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ