প্রিন্ট এর তারিখ : ২১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬
গলাচিপায় বাড়িতে হা/মলা ও লু/টপাটের অভিযোগ, আ/হত দুজন
নিজস্ব প্রতিবেদক ||
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাড়িতে অনধিকার প্রবেশ করে ভাঙচুর, মালামাল ক্ষতিগ্রস্ত ও পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় সোহাইব হাসান আলিফ (৩১) নামে এক ব্যক্তি ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তারিখ দেওয়া অভিযোগে তিনজনের নাম উল্লেখ করা হয়েছে। তাঁরা হলেন জামাল (৩৪), মো. অতি (৩১) ও সাগর (৩৮)। তাঁদের সহযোগী হিসেবে অজ্ঞাতনামা আরও ৬ থেকে ৭ জনকে অভিযুক্ত করা হয়েছে।অভিযোগে বলা হয়, ১৯ নভেম্বর রাত আনুমানিক ২টার দিকে অভিযুক্ত ব্যক্তিরা দেশীয় অস্ত্র নিয়ে ফতুল্লা মডেল থানার গলাচিপা এলাকার নতুন মসজিদ-সংলগ্ন খগেন্দ্র নাথ চক্রবর্তী সড়কে সোহাইবের নানার বাড়িতে প্রবেশ করেন। এ সময় তাঁরা ঘরের দরজা-জানালা ও আসবাবসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করেন। পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার ও তাঁর মাকে গালিগালাজ করে হয়রানি করার অভিযোগও করা হয়েছে।লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, ঘটনার খবর পেয়ে সোহাইব ও তাঁর বন্ধু মঙ্গল বাড়িতে যাওয়ার পথে অভিযুক্তরা তাঁদের বাধা দেন। একপর্যায়ে তাঁদের ওপর হামলা চালানো হয়। এতে মঙ্গলসহ সোহাইব আহত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ছেড়ে চলে যান।অভিযোগকারীর ভাষ্য অনুযায়ী, স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুরে ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁরা প্রাথমিক চিকিৎসা নেন। সঙ্গে থাকা চিকিৎসার ব্যবস্থাপত্রেও সোহাইব হাসান আলিফের চিকিৎসা নেওয়ার তথ্য রয়েছে।অভিযোগে আরও বলা হয়, ঘটনার পর পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনের সঙ্গে আলোচনা করে থানায় লিখিত অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়। এতে ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন সোহাইব হাসান আলিফ।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ