প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬
চ্যাটজিপিটির সহায়তায় ইয়াবা তৈরি, মেশিন সংগ্রহ করা হয় নারায়ণগঞ্জ থেকে
||
চট্টগ্রামে ইয়াবা তৈরির মেশিন উদ্ধার, তরুণ গ্রেপ্তারচট্টগ্রামের একটি বাসা থেকে ইয়াবা তৈরির মেশিন ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তৌহিদুল আলম আকিব (১৯) নামে এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, অনলাইন মাধ্যম থেকে ইয়াবা তৈরির কৌশল শেখার পর নারায়ণগঞ্জ থেকে মেশিন কিনে বাসায় মাদক উৎপাদন করছিলেন তিনি।শনিবার (২১ নভেম্বর) রাতে চট্টগ্রামের চান্দগাঁও ও হাটহাজারী থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার এবং মেশিন ও সরঞ্জাম উদ্ধার করা হয়।গ্রেপ্তার আকিব চট্টগ্রামের পটিয়া উপজেলার কুলগাঁও এলাকার বাসিন্দা। তিনি হাটহাজারী থানার শিকারপুর ইউনিয়নের একটি ভাড়া বাসায় থাকতেন।চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. ফরহাদ মহিম জানান, জিজ্ঞাসাবাদে আকিব পুলিশকে বলেছেন, ইউটিউব ও চ্যাটজিপিটির সহায়তায় তিনি ইয়াবা তৈরির কৌশল শেখেন। পরে নারায়ণগঞ্জ থেকে একটি মেশিন কিনে নিজের ভাড়া বাসায় স্থাপন করেন। এরপর সেখানে ইয়াবা তৈরি করে বিভিন্ন স্থানে বিক্রি করতেন বলে তাঁর দাবি।চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ জানান, শনিবার রাতে চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় পিএসআই প্রসেনজিৎ বড়ুয়া আকিবকে আটক করেন। এ সময় তাঁর দেহ তল্লাশি করে দুটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।পুলিশের ভাষ্য অনুযায়ী, পরবর্তী জিজ্ঞাসাবাদে আকিব তাঁর বাসায় ইয়াবা তৈরির মেশিন থাকার কথা জানান। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল তাঁকে সঙ্গে নিয়ে হাটহাজারী থানার কুয়াইশ এলাকার সাজেদা ম্যানশনের চতুর্থ তলায় অভিযান চালায়। সেখানে তাঁর দেখানো স্থান থেকে একটি ইয়াবা তৈরির মেশিন ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।পুলিশ জানায়, ওই মেশিনে তৈরি ইয়াবা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম নগরীসহ বিভিন্ন এলাকায় বিক্রি করা হচ্ছিল। তবে নারায়ণগঞ্জের কোথা থেকে এবং কার কাছ থেকে মেশিনটি কেনা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ