প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬
ডিসেম্বরকে কেন্দ্র করে ফেসবুকে সক্রিয় অয়ন ওসমান
নিজস্ব প্রতিবেদক ||
ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের শেখ হাসিনার ফিরাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সক্রিয় হয়েছেন নারায়ণগঞ্জের আলোচিত সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান। সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে বিএনপি নেতাদের সম্পদ বৃদ্ধি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।ফেসবুক পোস্টে অয়ন ওসমান লিখেছেন, অনেক দিন পর মনে একটা প্রশ্ন জাগল। যেসব বিএনপি নেতারা এতদিন ধরে দাবি করে আসছিলেন, দীর্ঘ ১৭ বছর তারা না খেয়ে দিন কাটিয়েছেন, পকেটে রিকশাভাড়াটুকুও ছিল না—তারা গত এক বছরে এত ধন-সম্পদের মালিক হলেন কীভাবে?নতুন গাড়ি, বাড়ি, মোটরসাইকেলের বহর নিয়ে চলাফেরা। এমন কী ব্যবসায়িক ফর্মুলা আছে, যেটি রাতারাতি একযোগে প্রত্যেক নেতার ভাগ্যের পরিবর্তন ঘটাচ্ছে?আপনাদের প্রতি অনুরোধ, এই ফর্মুলাটি জনসাধারণের সঙ্গে শেয়ার করুন। কারণ, যারা দিন আনে দিন খায়, তারা এখনো না খেয়েই মরছেন!
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ