প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬
নির্বাচনে অংশগ্রহণ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন রাশেদুল ইসলাম মাসুদ, বললেন—ওয়ার্ডবাসী চাইলে নির্বাচন করব
নিজস্ব প্রতিবেদক ||
নির্বাচনে অংশগ্রহণ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন রাশেদুল ইসলাম মাসুদ, বললেন—ওয়ার্ডবাসী চাইলে নির্বাচন করববক্তাবলী ৪নং ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মেম্বার পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় আসা রাশেদুল ইসলাম মাসুদ এবার নিজের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে অবস্থান স্পষ্ট করেছেন। এ বিষয়ে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন, ওয়ার্ডবাসী ও মুরুব্বিরা চাইলে তিনি নির্বাচনে অংশ নিতে আগ্রহী। তবে তাঁরা না চাইলে নির্বাচনে অংশ নেবেন না বলেও জানিয়েছেন তিনি।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেওয়া ওই ফেসবুক পোস্টে রাশেদুল ইসলাম মাসুদ তাঁর নির্বাচন করার বিষয়ে ছড়িয়ে পড়া আলোচনা এবং এ নিয়ে পরিচিতজনদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন।পোস্টে তিনি উল্লেখ করেন, গতকাল একটি সংবাদ প্রকাশের পর থেকে অনেকে তাঁকে ফোন করে জানতে চেয়েছেন, তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন কি না। তবে প্রকাশিত সংবাদটি তিনি নিজে করাননি বলে জানিয়েছেন। তাঁর কোনো শুভাকাঙ্ক্ষী কিংবা কাছের কেউ সংবাদটি করিয়ে থাকতে পারেন বলে ধারণা প্রকাশ করেন তিনি।নিজের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে মাসুদ তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন—“প্রিয় ভাই, বন্ধু, বড় ভাই, ফেসবুক ফ্রেন্ড এবং আমার ৪নং ওয়ার্ডের গ্রামবাসী ভাইয়েরা, আসসালামু আলাইকুম।গতকাল থেকে আজ পর্যন্ত আমাকে অনেকে ফোন দিয়েছেন এবং জিজ্ঞাসা করেছেন, গতকাল একটি নিউজ প্রকাশিত হয়েছে, আপনি কি নির্বাচন করছেন?আমি সবাইকে বলেছি, নিউজটি আমিও দেখেছি, কিন্তু নিউজটি আমি করাইনি। হয়তো আমার কোনো শুভাকাঙ্ক্ষী অথবা আমার কোনো কাছের লোক নিউজটি করিয়েছেন।আমি তাঁদের উদ্দেশ্যে বলতে চাই, আমার ওয়ার্ডবাসী এবং আমার যাঁরা মুরুব্বি, গুরুজন ও সর্বস্তরের মানুষ আছেন, তাঁরা যদি চান, তাহলে আমি নির্বাচন করতে চাই। আর যদি তাঁরা আমাকে বলেন, আমার নির্বাচন করা দরকার নেই, ইনশাআল্লাহ, আমি কথা দিলাম, আমি নির্বাচন করব না।অতীতের ন্যায় আমার পরিবারের পক্ষ থেকে যে যখন আমার কাছে যেভাবে সহযোগিতা চেয়েছেন, ঠিক সেভাবেই আমি আমার সাধ্যমতো সহযোগিতা করে যাব।নির্বাচিত হতে হলে আল্লাহ পাকের রহমত লাগে। যদি সেই রহমত আল্লাহ পাক আমার ওপর দেন, ইনশাআল্লাহ, কোনো একদিন আমি নির্বাচিত হব।আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন সব সময় আমার গ্রামের অসহায় মানুষের পাশে থাকতে পারি এবং আমার গ্রামের সকল ভালো কাজের সঙ্গে অংশীদার হতে পারি।আল্লাহ হাফেজ।”মাসুদের এই বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে তাঁর আগ্রহের পাশাপাশি ওয়ার্ডবাসী, মুরুব্বি ও সর্বস্তরের মানুষের মতামতকে গুরুত্ব দেওয়ার বিষয়টি উঠে এসেছে।
উল্লেখ্য, রাশেদুল ইসলাম মাসুদ বক্তাবলী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক পঞ্চায়েত কমিটির সদস্য মরহুম আব্দুল ওহাব মাদবরের বড় ছেলে। স্থানীয় বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে সম্প্রতি তাঁকে নিয়ে এলাকায় আলোচনা তৈরি হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ