প্রিন্ট এর তারিখ : ২৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬
বক্তাবলি পরগনা গণহত্যা দিবসে ১৩৯ শহীদের স্মরণে দোয়া ও আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক ||
২৯ নভেম্বর বক্তাবলি পরগনা গণহত্যা দিবস উপলক্ষে ১৩৯ জন শহীদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ৮টায় বক্তাবলি পরগনা ফরায়েজি আন্দোলনের কার্যালয়ে সংগঠনটির উদ্যোগে এ আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বক্তাবলি পরগনা ফরায়েজি আন্দোলনের সভাপতি ও ময়ালী প্রধান আলহাজ্ব মো. আনোয়ার হোসেন। দোয়া পরিচালনা করেন সংগঠনটির মহাসচিব হাফেজ আতাউল হক সরকার।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন বারী, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রধান উপদেষ্টা আলহাজ্ব জয়নাল আবেদীন, আলীরটেক ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুর রহমান, যুগ্ম সম্পাদক মাহমুদ মেম্বার, আলীরটেক ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন ও মাহবুব আলম জুলহাস।এছাড়াও উপস্থিত ছিলেন বাচ্চু মেম্বার, ওহাব মেম্বার, সানাউল্লাহ, হাবিবুর রহমান হবি, নাজির হোসেন, ওহাব ফরায়েজী, মুফতি মাহদী বিন ইব্রাহিম, মুফতি মনিরুজ্জামান দায়েমিসহ ফরায়েজি আন্দোলনের বিভিন্ন এলাকার নেতৃবৃন্দ।আলোচনা সভায় বক্তাবলি পরগনা গণহত্যায় শহীদ ১৩৯ জনের আত্মত্যাগ স্মরণ করা হয়। তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ