প্রিন্ট এর তারিখ : ২০ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ জানুয়ারি ২০২৬
ওমরাহ পালনে সৌদি আরবে যাচ্ছেন নারায়ণগঞ্জ-৪ আসনের জোট প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী
নিজস্ব প্রতিবেদক ||
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের বিএনপি মনোনীত জোট প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের উদ্দেশে রওনা দিচ্ছেন।
দলীয় সূত্রে জানা গেছে, তিনি অদূর ভবিষ্যতে পবিত্র ওমরাহ পালন শেষে আগামী ৭ তারিখ দেশে ফিরে আসবেন। এ সময় তিনি দেশ ও জাতির কল্যাণ এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশের জন্য দোয়া করবেন বলে জানিয়েছেন ঘনিষ্ঠজনেরা।
তার বিদেশ যাত্রাকে কেন্দ্র করে নেতাকর্মীরা তার সুস্বাস্থ্য ও নিরাপদ সফর কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ