প্রিন্ট এর তারিখ : ২০ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ছাত্রদল নেতা আমজাদের শোক প্রকাশ
নিজস্ব প্রতিবেদক ||
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বন্দর থানা ২৭ নং ওয়ার্ড ছাত্রদল নেতা আমজাদ হোসাইন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে এক শোকবার্তায় তিনি বলেন, “বেগম খালেদা জিয়ার মৃত্যুর মাধ্যমে দেশ একজন প্রভাবশালী রাজনৈতিক নেতা ও অভিভাবককে হারালো। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তার নাম চিরস্মরণীয় হয়ে থাকবে। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি গণতন্ত্র, ভোটাধিকার এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অমূল্য অবদান রেখেছেন।”
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ