প্রিন্ট এর তারিখ : ২০ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ জানুয়ারি ২০২৪
সাইফউল্লাহ বাদলের সুস্থতা কামনায় বরকতউল্লাহ ও মাসুদ পারভেজের উদ্যোগে মধ্যনগরে দোয়া ও মোনাজাত
নিজস্ব প্রতিবেদক ||
ফতুল্লা থানা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মো: বরকতউল্লাহ ও বক্তাবলী ইউনিয়ন ২নং ওয়ার্ড আওয়ামিলীগ নেতা মাসুদ পারভেজ রিপুর উদ্যোগে মাদ্রাসার শিক্ষার্থীদের দিয়ে ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি ও কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম সাইফউল্লাহ বাদলের সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়েছে।
২০ জানুয়ারি(শনিবার) নারায়নগঞ্জের সদর উপজেলার বক্তাবলীর মধ্যনগর নুরে মদিনা দারুসসালাম মাদ্রাসায় এই দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
শতাধিক মাদ্রাসা ছাত্রের অংশগ্রহনে ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি ও কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম সাইফউল্লাহ বাদলের সুস্থতা কামনা এদিন দোয়া করা হয়।
এছাড়া নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ এ.কে.এম শামীম ওসমান,বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম.শওকত আলী সহ অসুস্থ সকল নেতাকর্মীদের জন্য দোয়া করা হয়।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ