প্রিন্ট এর তারিখ : ০৫ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ জানুয়ারি ২০২৪
আলীরটেকে ৭১% ভোটার উপস্থিত, জাকির চেয়ারম্যানকে ধন্যবাদ দিলেন সেলিম ওসমান
নিজস্ব প্রতিবেদক ||
আলীরটেকে ৭১% ভোটার উপস্থিত, জাকির চেয়ারম্যানকে ধন্যবাদ দিলেন সেলিম ওসমান
নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদীয় এলাকায় সাতটি ইউনিয়ন পরিষদ এবং সিটি কর্পোরেশন এর ১৯ টি ওয়ার্ড রয়েছে।
৭ই জানুয়ারি রবিবার অনুষ্ঠিত হয়ে গেল জাতীয় সংসদ নির্বাচন এরমধ্যে সেলিম ওসমানের লাঙ্গল প্রতীকে সর্বোচ্চ একাত্তর শতাংশ ভোট পেয়েছেন আলিরটেক ইউনিয়ন থেকে, নির্বাচন কমিশন সূত্র জানায় আলিরটেক ইউনিয়নে মোট ভোটার ১৬ হাজার এবং ভোট সংগ্রহ হয়েছে ১০,২০৭টি। অর্থাৎ ৭১% ভোটার ভোট কেন্দ্রে এসে ভোট প্রদান করেন। এই অভাবনীয় ভোটগ্রহণ সাফল্যের সংবাদে সংসদ সদস্য একেএম সেলিম ওসমান গতকাল রবিবার তার প্রধান নির্বাচনী ক্যাম্পে আয়োজিত অনুষ্ঠানে সেলিম ওসমান বক্তব্য দিতে গিয়ে বলেন, আমি আলীরটেক ইউনিয়নবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং তিনি আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাকির হোসেনকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ