প্রিন্ট এর তারিখ : ২০ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ মে ২০২২
সাংবাদিক রাশিদ চৌধুরী সন্ত্রাসীদের ছুরিকাঘাতে গুরতর আহত
নিজস্ব প্রতিবেদক ||
সাংবাদিক রাশিদ চৌধুরী সন্ত্রাসীদের ছুরিকাঘাতে গুরতর আহত
দৈনিক অগ্রবানী পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ রাশিদ চৌধুরী শহরের বোয়ালিয়া খাল এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ১৩ মে শুক্রবার আনুমানিক রাত ৮ টায় গুরুতর আহত হয়ে নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক ঢাকা মেডিক্যাল কলেজে প্রেরন করেন। রাশিদের সাথে জসিম নামে একজন ও ছুরির আঘাতে আহত হয়েছেন। রাশিদের রক্তাক্ত জখম দেখে তার পিতা দৈনিক অগ্রবানীর সম্পাদক স্বপন চৌধুরী ও শারীরিক ভাবে অসুস্থ হয়ে ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসারত আছেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ