BP NEWS
Advertisement
ADVERTISEMENT
  • বিশেষ সংবাদ
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • জেলা
  • বাণিজ্য
  • অপরাধ
No Result
View All Result
SUBSCRIBE
BP News
  • বিশেষ সংবাদ
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • জেলা
  • বাণিজ্য
  • অপরাধ
No Result
View All Result
BP News
No Result
View All Result
Home চাকরি খবর

ইতিহাস ঐতিহ্যে ১৮০ বছর কেটে গেল ঢাকা কলেজ

admin by admin
November 20, 2021
in খবর
Reading Time: 1 min read
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

শিক্ষার প্রদীপ ঢাকা কলেজ ;

You might also like

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জে র‍্যালি-সমাবেশ, ৬ দফা দাবি উত্থাপন

বক্তাবলীতে বিএনপি সমর্থিত প্রার্থীর নির্বাচনী প্রচারণার উদ্বোধন

এড. আবুল কালামের ধানের শীষের পক্ষে কলাগাছিয়ায় বিএনপির নির্বাচনী প্রচারণা

ঢাকা নগরীর প্রাচীনতম শিক্ষার প্রদিপ ঢাকা কলেজ,

১৮০ বছরের শত সহস্র ইতিহাসের সাক্ষী। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী বছরে আজ ১৮১ বছর পা রাখছে।বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। ‘নিজেকে জানো’ মূলমন্ত্র ধারণ করে দীর্ঘ ১৮০ বছরের পথচলায় সময়ের সাথে শিক্ষার আলো বিতরণের মাধ্যমে যোগ্য নেতৃত্বের গুণাবলিসম্পন্ন মানুষ তৈরির কারখানা হিসেবেই পরিচিত শতবর্ষী এই বিদ্যাপীঠ। ১৮৪১ সালের ২০ নভেম্বর প্রতিষ্ঠার পর থেকেই কলেজটি হয়ে ওঠে পূর্ব বাংলার শিক্ষা বিস্তারের মূল কেন্দ্রবিন্দু। শুধু ঢাকা নগরীই নয় এই উপমহাদেশের বিদ্যারণ্যে প্রবীণ এক বৃক্ষের নাম ‘ঢাকা কলেজ’।

১৮৬৬ সালে ঢাকায় কর্মরত ইংরেজ জয়েন্ট কালেক্টর আর্থার লয়েড ক্লে’র লেখা ‘Principal Heads of the History and statistics of the Dacca Division’ নামক এক প্রতিবেদনে ঢাকা কলেজের প্রতিষ্ঠা সম্পর্কে চমৎকার তথ্য পাওয়া যায়। এখানে ঢাকা কলেজ প্রতিষ্ঠার তারিখ হিসেবে ২০ নভেম্বরের কথাই উল্লেখ আছে। ১৮৪১ সালের ২০ নভেম্বর কলকাতার বিশপ রেভারেন্ড ড্যানিয়েল ঢাকা কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেও ঐ ভবনের নকশা করেছিলেন কর্নেল গ্যাসটিন। খাঁটি ব্রিটিশ ঢঙ আর বিলাতি ঐতিহ্য ও সংস্কৃতির আদলে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানটি পালন করা হয়।

তবে ঢাকা কলেজ প্রতিষ্ঠার পটভূমিও বেশ চমৎকার। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, ইংরেজরা ১৭৫৭ সালের পলাশীর যুদ্ধে বিজয়ী হয়ে ১৭৬৫ খ্রিস্টাব্দের বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এতদঞ্চলের শাসকে পরিণত হয় তাঁরা। ইংরেজরা নিজেদেরকে শাসক হিসেবে পরিচয় না দিলেও ১৭৭২ সালে গভর্নর ওয়ারেন হেস্টিংস এই মুখোশ খুলে দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে সরাসরি এ দেশের শাসনভার গ্রহণ করেন। পরবর্তী ৬২ বছর পর্যন্ত তাঁরা এই অঞ্চলের অধিবাসীদের জন্য কোন শিক্ষাপ্রতিষ্ঠান বা সরকারি শিক্ষাব্যবস্থা গ্রহণ করেননি। এত দীর্ঘ সময়ে এই অঞ্চলের শিক্ষাব্যবস্থা ঐতিহ্যগতভাবেই চলছিলো।

এরপর ১৮২৮ সালের ২০ আগস্ট রাজা রামমোহন রায় ব্রাহ্মধর্ম প্রতিষ্ঠা করেন। রামমোহন রায়ের ধর্ম প্রচারে অনেকেই এতে আকৃষ্ট হয়।

মানুষের এই আগ্রহ দেখে ১৮৩০ সালে সরকার এক শিক্ষানীতি গ্রহণ করে। পরবর্তীকালে ১৮৩৫ সালে ২০ এপ্রিল দেশের শিক্ষাব্যবস্থা সম্পর্কিত দায়িত্বশীল কর্তৃপক্ষ ‘জেনারেল কমিটি অব পাবলিক ইনস্ট্রাকশন (General Committee of Public Instruction) লর্ড বেন্টিকের নিকট একটি প্রতিবেদন পেশ করে। প্রতিবেদনটিতে ইংরেজি সাহিত্য ও বিজ্ঞান শিক্ষার জন্য যতগুলো সম্ভব বিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ করে। এই প্রতিবেদনের হাত ধরেই ১৮৩৫ সালের ১৫ জুলাই থেকে বুড়িগঙ্গার তীরে আনুষ্ঠানিকভাবে চালু হয় ‘ঢাকা ইংলিশ সেমিনারী’ যেটি বর্তমানে ঢাকা কলেজিয়েট স্কুল নামে পরিচিত।’ শিক্ষা-দীক্ষায় তুলনামূলকভাবে পিছিয়ে থাকা এই অঞ্চলের মানুষের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে তৎকালীন সিভিল সার্জন ড. জেমস টেইলর ও ঢাকা জেলার ম্যাজিস্ট্রেট মি. গ্রান্টের ভূমিকা ছিলো প্রশংসনীয়। দীর্ঘ প্রচেষ্টায় এই বিদ্যালয় প্রতিষ্ঠার ফলে সমাজের সামগ্রিক চিত্র বদলে যেতে থাকে।

পাশ্চাত্যের কলাবিদ্যা, বিজ্ঞান এবং দর্শন বিষয়ে জ্ঞান লাভের পথ উন্মুক্ত হয় এদেশের মানুষের মাঝে। মানুষের ব্যাপক আগ্রহ আর সাড়া দেখে ঢাকা ইংলিশ সেমিনারী স্কুলকে একটি কলেজে বা একটি আঞ্চলিক উচ্চতর ইংরেজী শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তরিত করা হয়। যার নাম দেয়া হয় ঢাকা সেন্ট্রাল কলেজ বা সংক্ষেপে ঢাকা কলেজ।

এরপর ঢাকা কলেজের জন্য নির্মাণ করা হয় কার্জন হল। ভিক্টোরীয় স্থাপত্যরীতি, মোগল স্থাপত্যশৈলী আর বাংলার স্বতন্ত্র সংবেদনশীল বৈশিষ্ট্য নিয়ে তৈরি এই ভবনটি ১৯০৪ সালের ১৯ ফেব্রুয়ারি ভারতবর্ষে ব্রিটিশ সম্রাজ্যের প্রতিনিধি ভাইসর লর্ড কার্জন ঢাকায় এসে এর উদ্বোধন করেন।

১৯০৮ সালে এর নির্মাণ কাজ শেষ হয়। ওই বছরই ঢাকা কলেজ কার্জন হলে অভিবাসিত হয়। ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পর ঢাকা কলেজ তার সর্বস্ব দিয়ে ঠাঁই নেয় পুরাতন হাইকোর্টের লাট ভবনে (বর্তমান সুপ্রীমকোর্টে)।

১৯৩৯ সালে বিশ্বযুদ্ধ শুরু হলে সশস্ত্র সেনারা হাইকোর্ট ভবন দখল করে তাঁবু হিসেবে ব্যবহার করে। ১৯৪৩ সালে ইসলামিয়া ইন্টারমিডিয়েট কলেজের (বর্তমান কবি নজরুল কলেজের মূল ভবনে) কিছুদিন অস্থায়ীভাবে কার্যক্রম চালায়। এর অল্পদিন পরেই ফুলবাড়িয়া স্টেশন সংলগ্ন সিদ্দিকবাজারে খান বাহাদুর আবদুল হাইয়ের মরচে ধরা পুরাতন দালানে কার্যক্রম শুরু করে।

১৯৫৫ সালে তার আপন গৃহের সন্ধান পায় ঢাকা কলেজ। স্থায়ী ঠিকানা হয় মিরপুর রোড, ধানমন্ডি ঢাকা-১২০৫ এ। সে সময়ে ঢাকা কলেজের আয়তন ছিল ২৪ একর। তবে স্বৈরশাসক এরশাদ সরকারের সময় ৬ একর জমি ছেড়ে দিতে বাধ্য করা হয় ঢাকা কলেজকেল বর্তমানে ঢাকা কলেজের মোট জমির পরিমাণ ১৮ একর।

১৮৪১ সালে ঢাকা কলেজ প্রতিষ্ঠার পর কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং হিন্দু কলেজের শিক্ষক জে. আয়ারল্যান্ডকে ঢাকা কলেজের প্রথম অধ্যক্ষ নিযুক্ত করা হয়। তিনি ১৮৪১ থেকে ১৮৪৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

ঢাকা কলেজে উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর এই তিন ধরনের শিক্ষাগ্রহণের সুযোগ রয়েছে। ইতিহাসের অন্যতম এই বিদ্যাপীঠে ১৯৭২ সালে ৬টি বিষয়ে স্নাতক কোর্স শুরু হলেও এখন ১৯ টি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর বিষয়ে পাঠদান করা হয়৷

২৫০ জন শিক্ষক আর প্রায় ১৯০ কর্মচারী মিলিয়ে ঢাকা কলেজ যেন রাজধানীর বুকে এক চিলতে ভালবাসার পরশ দিয়ে কাছে ডেকে নেয়।

বর্তমানে ঢাকা কলেজের ছাত্রাবাসের সংখ্যা ৮টি। এসব ছাত্রবাসে কত যে দেশ বরেণ্য মানুষের বসবাস ছিলো তার সংখ্যা নির্ধারণ করা কঠিন।

পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের মেধার বিকাশে রয়েছে বেশ কিছু স্বেচ্ছাসেবী এবং সামাজিক সংগঠন। ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপ, ঢাকা কলেজ সাংবাদিক সমিতি, বিএনসিসি, রেড ক্রিসেন্ট, ঢাকা কলেজ অ্যাডভেঞ্চার ক্লাব, বিজনেস ক্লাব, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, ডিবেটিং সোসাইটি, সায়েন্স ক্লাবসহ আরও অনেক সংগঠন।

ShareTweet
admin

admin

Recommended For You

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জে র‍্যালি-সমাবেশ, ৬ দফা দাবি উত্থাপন
খবর

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জে র‍্যালি-সমাবেশ, ৬ দফা দাবি উত্থাপন

January 24, 2026
বক্তাবলীতে বিএনপি সমর্থিত প্রার্থীর  নির্বাচনী প্রচারণার উদ্বোধন
খবর

বক্তাবলীতে বিএনপি সমর্থিত প্রার্থীর নির্বাচনী প্রচারণার উদ্বোধন

January 24, 2026
এড. আবুল কালামের ধানের শীষের  পক্ষে কলাগাছিয়ায় বিএনপির নির্বাচনী প্রচারণা
খবর

এড. আবুল কালামের ধানের শীষের পক্ষে কলাগাছিয়ায় বিএনপির নির্বাচনী প্রচারণা

January 23, 2026
আজ রাতে নারায়ণগঞ্জে আসছে তারেক রহমান
খবর

আজ রাতে নারায়ণগঞ্জে আসছে তারেক রহমান

January 22, 2026
ধানের শীষের বিজয় নিশ্চিত করে নারায়ণগঞ্জ-৫ আসনটি খালেদা জিয়াকে উৎসর্গ করবো-খোরশেদ
খবর

ধানের শীষের বিজয় নিশ্চিত করে নারায়ণগঞ্জ-৫ আসনটি খালেদা জিয়াকে উৎসর্গ করবো-খোরশেদ

January 22, 2026
দোয়ার মাধ্যমে নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী সিরাজুল মামুনের প্রচারণা শুরু
খবর

দোয়ার মাধ্যমে নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী সিরাজুল মামুনের প্রচারণা শুরু

January 22, 2026
Next Post

অয়ন ওসমানের জন্মদিনে ছাত্রলীগ নেতা সামিউন সিনহার শুভেচ্ছা

Please login to join discussion

Stay Connected test

  • 23.9k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
সিয়াম হত্যা মামলায় দুই আসামিকে গ্রেফতার ও স্বীকারোক্তি আদায়

সিয়াম হত্যা মামলায় দুই আসামিকে গ্রেফতার ও স্বীকারোক্তি আদায়

May 22, 2022
ওরা বাপ ছেলে ক্যাবল চোর!অয়ন ওসমানের নাম ভাঙ্গাইয়া চাঁদা দাবি

ওরা বাপ ছেলে ক্যাবল চোর!অয়ন ওসমানের নাম ভাঙ্গাইয়া চাঁদা দাবি

September 14, 2023
সোনারগাঁয়ে আধিপত্য নিয়ে তিন গ্রামের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ১৫, এলাকায় সেনা-পুলিশ

সোনারগাঁয়ে আধিপত্য নিয়ে তিন গ্রামের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ১৫, এলাকায় সেনা-পুলিশ

January 22, 2026
মিশুক সহ ১৭বছরের কিশোর সিয়াম নিখোজ

মিশুক সহ ১৭বছরের কিশোর সিয়াম নিখোজ

May 13, 2022
শেখ রাসেল বীচ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা-২০২২ এর উদ্বোধন

শেখ রাসেল বীচ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা-২০২২ এর উদ্বোধন

0
দিদার খন্দকারের বক্তব্যের প্রতিবাদ পাল্টা জবাব সুমনের

দিদার খন্দকারের বক্তব্যের প্রতিবাদ পাল্টা জবাব সুমনের

0
দক্ষ জনশক্তি তৈরিতে কাজ করছে সরকার- শ ম রেজাউল করিম

দক্ষ জনশক্তি তৈরিতে কাজ করছে সরকার- শ ম রেজাউল করিম

0
সোমবার থেকে দুই মাস ইলিশ ধরা নিষিদ্ধ

সোমবার থেকে দুই মাস ইলিশ ধরা নিষিদ্ধ

0
স্বতন্ত্র প্রার্থী শাহআলমের প্রচারণায় বাড়ছে জনসমর্থন

স্বতন্ত্র প্রার্থী শাহআলমের প্রচারণায় বাড়ছে জনসমর্থন

January 24, 2026
মোহাম্মদ আলীর নির্বাদনী ইশতেহার তৈরির ব্যতিক্রমী কর্মসূচি

মোহাম্মদ আলীর নির্বাদনী ইশতেহার তৈরির ব্যতিক্রমী কর্মসূচি

January 24, 2026
নাঃগঞ্জ-৪ আসনের সাত ইউনিয়ন ছাত্রদল নেতৃবৃন্দের ঘোষণা মনির কাসেমীকে বিজয়ী করে ঘরে ফিরবো

নাঃগঞ্জ-৪ আসনের সাত ইউনিয়ন ছাত্রদল নেতৃবৃন্দের ঘোষণা মনির কাসেমীকে বিজয়ী করে ঘরে ফিরবো

January 24, 2026
এমপি নয়, এমপি পুত্ররাই হয়ে উঠে ক্ষমতার কেন্দ্রবিন্দু: তারিকুল

এমপি নয়, এমপি পুত্ররাই হয়ে উঠে ক্ষমতার কেন্দ্রবিন্দু: তারিকুল

January 24, 2026

Recent News

We bring you the best Premium WordPress Themes that perfect for news, magazine, personal blog, etc. Check our landing page for details.

Follow Us

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • করোনাভাইরাস
  • কৃষি ও খামার
  • ক্রিকেট
  • খবর
  • খেলাধুলা
  • চাকরি
  • জেলা
  • ঢালিউড
  • দূর্ঘটনা
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • ফুটবল
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • মতামত
  • মন্তব্য
  • রাজধানী
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সর্বশেষ
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

Recent News

স্বতন্ত্র প্রার্থী শাহআলমের প্রচারণায় বাড়ছে জনসমর্থন

স্বতন্ত্র প্রার্থী শাহআলমের প্রচারণায় বাড়ছে জনসমর্থন

January 24, 2026
মোহাম্মদ আলীর নির্বাদনী ইশতেহার তৈরির ব্যতিক্রমী কর্মসূচি

মোহাম্মদ আলীর নির্বাদনী ইশতেহার তৈরির ব্যতিক্রমী কর্মসূচি

January 24, 2026

© Copyright 2022 - All Right Reserve BP News.

No Result
View All Result
  • বিশেষ সংবাদ
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • জেলা
  • বাণিজ্য
  • অপরাধ

© Copyright 2022 - All Right Reserve BP News.