Your browser does not support the video tag.
ADVERTISEMENT
BP NEWS
  • বিশেষ সংবাদ
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • জেলা
  • বাণিজ্য
  • অপরাধ
No Result
View All Result
SUBSCRIBE
BP News
  • বিশেষ সংবাদ
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • জেলা
  • বাণিজ্য
  • অপরাধ
No Result
View All Result
BP News
No Result
View All Result
Home চাকরি খবর

সোনারগাঁয়ে আধিপত্য নিয়ে তিন গ্রামের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ১৫, এলাকায় সেনা-পুলিশ

নিজস্ব প্রতিবেদক by নিজস্ব প্রতিবেদক
January 22, 2026
in খবর, রাজনীতি
Reading Time: 1 min read
0
সোনারগাঁয়ে আধিপত্য নিয়ে তিন গ্রামের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ১৫, এলাকায় সেনা-পুলিশ

Oplus_131072

0
SHARES
742
VIEWS
Share on FacebookShare on Twitter
Your browser does not support the video tag.
ADVERTISEMENT

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। দেশীয় অস্ত্রের ব্যবহার ও ধাওয়া-পাল্টাধাওয়ায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

You might also like

বন্দরের উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিন – এড. আবুল কালাম

৮ নম্বর ওয়ার্ডে গিয়াস উদ্দিনের পক্ষে গণসংযোগ

২৫নং ওয়ার্ডে আবুল কালামকে স্বাগত জানিয়ে বিশাল মিছিল নিয়ে যুবদল নেতা জুবায়েরের ফুলের শুভেচ্ছা

বুধবার (২১ জানুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পিরোজপুর ইউনিয়নের পাঁচানি, খাসেরগাঁও ও ছোট কোরবানপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ চলে।

সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে উভয় পক্ষ দা, বটি, টেঁটা, বল্লম, লোহার রড ও ইটপাটকেল ব্যবহার করে। একাধিক বাড়িঘর ও দোকানপাটে ভাঙচুরের ঘটনাও ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পিরোজপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য খাসেরগাঁও গ্রামের মনির হোসেন ও ছোট কোরবানপুর গ্রামের রাসেল মিয়ার সঙ্গে পাঁচানি গ্রামের আওয়ামী লীগ নেতা হামিদুল ইসলাম হামিদের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। ওই বিরোধই বুধবারের সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে আহত পাঁচানি গ্রামের বজলু মিয়া অভিযোগ করেন, খাসেরগাঁওয়ের মনির মেম্বার ও ছোট কোরবানপুরের রাসেল মিয়া মাদক ব্যবসা ও ডাকাতির সঙ্গে জড়িত। এর প্রতিবাদ করায় প্রায় তিন শতাধিক লোক নিয়ে তাদের গ্রামে হামলা চালানো হয়। এ সময় বাড়িঘর ও দোকানপাটে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

তিনি আরও বলেন, প্রাণ বাঁচাতে অনেকেই মসজিদের ছাদে আশ্রয় নিলে সেখানেও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে মসজিদের কাচ ভেঙে যায়।

অন্যদিকে ছোট কোরবানপুর গ্রামের বাসিন্দা রাসেল মিয়া পাল্টা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ সরকারের সময় হামিদ মিয়া একচ্ছত্র আধিপত্য বিস্তার করে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে এলাকাছাড়া করেন। এখনো তিনি এলাকায় আতঙ্ক সৃষ্টি করছেন। সকালে নদীতে যাওয়াকে কেন্দ্র করে হামিদ মিয়ার লোকজন তাদের ছেলেদের মারধর করলে সংঘর্ষের সূত্রপাত ঘটে।

পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। সম্প্রতি বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে রয়েছে। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

ShareTweet
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

Recommended For You

বন্দরের উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিন – এড. আবুল কালাম
জেলা

February 6, 2026
৮ নম্বর ওয়ার্ডে গিয়াস উদ্দিনের পক্ষে গণসংযোগ
খবর

February 5, 2026
২৫নং ওয়ার্ডে আবুল কালামকে স্বাগত জানিয়ে বিশাল মিছিল নিয়ে যুবদল নেতা জুবায়েরের ফুলের শুভেচ্ছা
খবর

২৫নং ওয়ার্ডে আবুল কালামকে স্বাগত জানিয়ে বিশাল মিছিল নিয়ে যুবদল নেতা জুবায়েরের ফুলের শুভেচ্ছা

February 5, 2026
মুছাপুর ইউনিয়নে দেওয়াল ঘড়ি মার্কার প্রার্থী সিরাজুল মামুনের ব্যাপক গণসংযোগ

February 2, 2026
দেওয়াল ঘড়ি মার্কার প্রার্থী সিরাজুল মামুনে পক্ষে ১৯ নং ওয়ার্ডে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

ফতুল্লার ক’লঙ্ক মুছতে খেজুর গাছে ভোট দিন: কাসেমী

Next Post
দোয়ার মাধ্যমে নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী সিরাজুল মামুনের প্রচারণা শুরু

Stay Connected test

  • 23.9k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
সিয়াম হত্যা মামলায় দুই আসামিকে গ্রেফতার ও স্বীকারোক্তি আদায়

May 22, 2022
ওরা বাপ ছেলে ক্যাবল চোর!অয়ন ওসমানের নাম ভাঙ্গাইয়া চাঁদা দাবি

September 14, 2023
সোনারগাঁয়ে আধিপত্য নিয়ে তিন গ্রামের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ১৫, এলাকায় সেনা-পুলিশ

সোনারগাঁয়ে আধিপত্য নিয়ে তিন গ্রামের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ১৫, এলাকায় সেনা-পুলিশ

January 22, 2026
মিশুক সহ ১৭বছরের কিশোর সিয়াম নিখোজ

মিশুক সহ ১৭বছরের কিশোর সিয়াম নিখোজ

May 13, 2022
শেখ রাসেল বীচ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা-২০২২ এর উদ্বোধন

দিদার খন্দকারের বক্তব্যের প্রতিবাদ পাল্টা জবাব সুমনের

দক্ষ জনশক্তি তৈরিতে কাজ করছে সরকার- শ ম রেজাউল করিম

সোমবার থেকে দুই মাস ইলিশ ধরা নিষিদ্ধ

সোমবার থেকে দুই মাস ইলিশ ধরা নিষিদ্ধ

0
অ্যাড. আব্দুল্লাহ আল আমিনের হাতে শাপলা  কলি তুলে দিলেন মামুনুল হক

February 8, 2026
হাতপাখার ভোটে নীরব বিপ্লব আশা করছেন গোলাম মসীহ্

February 7, 2026
মাওলানা ফেরদাউসুর রহমানের খেজুর গাছে ভোট দেয়ার আহ্বান জানালেন

ধানের শীষ মার্কায় জয়যুক্ত হয়ে জনগণের প্রত্যাশা পূরণ করবো: এড. আবুল কালাম

Recent News

We bring you the best Premium WordPress Themes that perfect for news, magazine, personal blog, etc. Check our landing page for details.

Follow Us

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • করোনাভাইরাস
  • কৃষি ও খামার
  • ক্রিকেট
  • খবর
  • খেলাধুলা
  • চাকরি
  • জেলা
  • ঢালিউড
  • দূর্ঘটনা
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • ফুটবল
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশেষ সংবাদ
  • মতামত
  • মন্তব্য
  • রাজধানী
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সর্বশেষ
  • সাক্ষাৎকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

Recent News

অ্যাড. আব্দুল্লাহ আল আমিনের হাতে শাপলা  কলি তুলে দিলেন মামুনুল হক

অ্যাড. আব্দুল্লাহ আল আমিনের হাতে শাপলা কলি তুলে দিলেন মামুনুল হক

February 8, 2026
হাতপাখার ভোটে নীরব বিপ্লব আশা করছেন গোলাম মসীহ্

হাতপাখার ভোটে নীরব বিপ্লব আশা করছেন গোলাম মসীহ্

February 7, 2026

© Copyright 2022 - All Right Reserve BP News.