বি পি নিউজ ২৪

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার ২

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার ২
গফরগাঁওয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার ২ জন।   মোহাম্মদ ছালাহ্ উদ্দিন উজ্জ্বল বিশেষ প্রতিনিধিঃ   ময়মনসিংহের গফরগাঁওয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।   গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার লংগাইর ইউনিয়নের বাগবাড়ী গ্রামের শহিদ ফকিরের ছেলে মো. জিসান মিয়া (৩২) ও একই এলাকার মৃত হেলাল উদ্দিনের ছেলে নাজমুল ফকির (২৭)।   গ্রেফতারকৃতদের মঙ্গলবার (০২ নভেম্বর) সকালে ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়েছে। থানা ও অভিযোগ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মো. জিসান ও নাজমুল ফেইক আইডি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লংগাইর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লবের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন, উসকানিমূলক পোস্ট দিয়ে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করে। ইউপি চেয়ারম্যানের অভিযোগের ভিত্তিতে পাগলা থানা পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে ফেইক আইডিগুলো চিহ্নিত করে। এরপর সোমবার রাতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। পাগলা থানার অফিসার ইনচার্জ রাশেদুজ্জামান বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ২ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার ২

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২১

featured Image
গফরগাঁওয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার ২ জন।   মোহাম্মদ ছালাহ্ উদ্দিন উজ্জ্বল বিশেষ প্রতিনিধিঃ   ময়মনসিংহের গফরগাঁওয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।   গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার লংগাইর ইউনিয়নের বাগবাড়ী গ্রামের শহিদ ফকিরের ছেলে মো. জিসান মিয়া (৩২) ও একই এলাকার মৃত হেলাল উদ্দিনের ছেলে নাজমুল ফকির (২৭)।   গ্রেফতারকৃতদের মঙ্গলবার (০২ নভেম্বর) সকালে ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়েছে। থানা ও অভিযোগ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মো. জিসান ও নাজমুল ফেইক আইডি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লংগাইর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লবের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন, উসকানিমূলক পোস্ট দিয়ে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করে। ইউপি চেয়ারম্যানের অভিযোগের ভিত্তিতে পাগলা থানা পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে ফেইক আইডিগুলো চিহ্নিত করে। এরপর সোমবার রাতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। পাগলা থানার অফিসার ইনচার্জ রাশেদুজ্জামান বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ২ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ