বি পি নিউজ ২৪

মধ্যনগরে নূরে মদিনা দারুসসালাম মাদ্রাসায় ১০ হাফেজের দস্তারবন্দী উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ সদরের বক্তাবলীর মধ্যনগরে অবস্থিত নূরে মদিনা দারুসসালাম মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দী উপলক্ষে এক মহিমান্বিত ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার, ১৬ জানুয়ারি, মধ্যনগর কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এ মাহফিলে পবিত্র কুরআন হিফজ সম্পন্নকারী ১০ জন হাফেজ ছাত্রকে আনুষ্ঠানিকভাবে পাগড়ি পরিয়ে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্বজয়ী আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজদের ওস্তাদ, খ্যাতিমান ক্বারী আলহাজ্ব নাজমুল হাসান। মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ফারুক হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম ও ইসলামী চিন্তাবিদ আলহাজ্ব হযরত মাওলানা মুফতি মোখতার হোসাইন। তিনি কুরআনের গুরুত্ব, হাফেজদের মর্যাদা এবং ইসলামী শিক্ষার আলো সমাজে ছড়িয়ে দেওয়ার বিষয়ে তাৎপর্যপূর্ণ বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাদ্রাসার মুতাওয়াল্লি আলহাজ্ব মুহাম্মদ শাহ আলী মিঠু ও সার্বিক পরিচালনায় ছিলেন মাদ্রাসার সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শিকদার। এছাড়া সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মাদ্রাসার কোষাধ্যক্ষ আব্দুল মতিন,সহ-সাধারন সম্পাদক মো: রাজু বেপারী ও মাদ্রাসার শিক্ষক হাফেজ কাউছার আহমেদ। এ সময় মাদ্রাসার সম্মানিত অভিভাবকবৃন্দ, স্থানীয় আলেম-ওলামা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে অনুষ্ঠানকে সমৃদ্ধ করেন। হাফেজ ছাত্রদের দস্তারবন্দী উপলক্ষে শুক্রবার দুপুর থেকেই মাদ্রাসা প্রাঙ্গণ নানান আয়োজনে মুখরিত হয়ে ওঠে। পবিত্র কুরআন তেলাওয়াত, জনপ্রিয় ইসলামী সংগীত শিল্পীদের পরিবেশনা এবং বিশেষ দোয়া ও মুনাজাতের মাধ্যমে পুরো আয়োজনটি এক ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

মধ্যনগরে নূরে মদিনা দারুসসালাম মাদ্রাসায় ১০ হাফেজের দস্তারবন্দী উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬

featured Image
নারায়ণগঞ্জ সদরের বক্তাবলীর মধ্যনগরে অবস্থিত নূরে মদিনা দারুসসালাম মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দী উপলক্ষে এক মহিমান্বিত ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার, ১৬ জানুয়ারি, মধ্যনগর কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এ মাহফিলে পবিত্র কুরআন হিফজ সম্পন্নকারী ১০ জন হাফেজ ছাত্রকে আনুষ্ঠানিকভাবে পাগড়ি পরিয়ে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্বজয়ী আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজদের ওস্তাদ, খ্যাতিমান ক্বারী আলহাজ্ব নাজমুল হাসান। মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ফারুক হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম ও ইসলামী চিন্তাবিদ আলহাজ্ব হযরত মাওলানা মুফতি মোখতার হোসাইন। তিনি কুরআনের গুরুত্ব, হাফেজদের মর্যাদা এবং ইসলামী শিক্ষার আলো সমাজে ছড়িয়ে দেওয়ার বিষয়ে তাৎপর্যপূর্ণ বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাদ্রাসার মুতাওয়াল্লি আলহাজ্ব মুহাম্মদ শাহ আলী মিঠু ও সার্বিক পরিচালনায় ছিলেন মাদ্রাসার সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শিকদার। এছাড়া সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মাদ্রাসার কোষাধ্যক্ষ আব্দুল মতিন,সহ-সাধারন সম্পাদক মো: রাজু বেপারী ও মাদ্রাসার শিক্ষক হাফেজ কাউছার আহমেদ। এ সময় মাদ্রাসার সম্মানিত অভিভাবকবৃন্দ, স্থানীয় আলেম-ওলামা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে অনুষ্ঠানকে সমৃদ্ধ করেন। হাফেজ ছাত্রদের দস্তারবন্দী উপলক্ষে শুক্রবার দুপুর থেকেই মাদ্রাসা প্রাঙ্গণ নানান আয়োজনে মুখরিত হয়ে ওঠে। পবিত্র কুরআন তেলাওয়াত, জনপ্রিয় ইসলামী সংগীত শিল্পীদের পরিবেশনা এবং বিশেষ দোয়া ও মুনাজাতের মাধ্যমে পুরো আয়োজনটি এক ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ