বি পি নিউজ ২৪

হকি ফেডারেশনের সদস্য নির্বাচিত হলেন রাজু আহমেদ

রাসেল আদিত্য,বিপি নিউজ ডেস্ক।। সাবেক তারকা হকি খেলোয়াড় প্রয়াত খাজা রহমতউল্লাহ ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের কার্য নির্বাহী কমিটির( সাধারণ সম্পাদক) সবশেষ নারায়ণগন্জের প্রতিনিধি।অনেক দিন পর বাংলাদেশ হকি ফেডারেশনের কার্য নির্বাহী কমিটিতে এলেন নারায়ণগঞ্জের কেউ।আজ ১২ ই জুন সোমবার বাংলাদেশ হকি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে (২০২৩) বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের স্বনামধন্য সিনিয়র সাংবাদিক রাজু আহমেদ।তাঁর এই অর্জনে বেশ খুশী নারায়ণগঞ্জের মিডিয়া সহ সর্বস্তরের মানুষ। মঙ্গলবার (১২ জুন) জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে এই নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়।নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জাতীয় ক্রীড়া পরিষদের আইন কর্মকর্তা এস এম কবিরুল হাসান স্বাক্ষরিত ঐ পত্রে জানানো হয়, বাংলাদেশ হকি ফেডারেশন কার্য নির্বাহী কমিটির নির্বাচন-২০২৩ সম্পন্নের লক্ষ্যে নির্বাচনী তফসিল অনুযায়ী সহ-সভাপতি পদে ৫টি, সাধারণ সম্পাদক পদে ১টি, যুগ্ম সম্পাদক পদে ২টি, কোষাধক্ষ্য পদে ১টি এবং সদস্য পদে ১৯টিসহ মোট ২৮টি মনোনয়নপত্র পাওয়া যায়। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর কোন পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সকলকে স্ব স্ব পদে নির্বাচিত ঘোষণা করা হয়। এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাজু আহমেদ বলেন, এই সম্মানের জন্য মহান আল্লাহ রাব্বুল আল আমিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই, পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই সম্মান নারায়ণগঞ্জবাসীর।তিনি আরও বলেন আমি একই সাথে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক তানভীর আহমেদ টিটুর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। রাজু আহমেদ বলেন আপনারা জানেন, নারায়ণগঞ্জে হকির এক সময় সুদিন ছিল।আমাদের অগ্রজ প্রতীম মরহুম খাজা রহমত উল্লাহ ভাই ছিলেন হকিতে আমাদের আইডল।জাতীয় দলে নারায়ণগঞ্জের অনেকে খেলেছেন, বিপ্লব দা, জামিল, মনির, সোহেল, কোরবান, মোস্তফা ভাইদের মত নারায়ণগঞ্জের বহু হকি খেলোয়াড়রা এক সময় ঢাকার নামকরা ক্লাবগুলোতে খেলেছেন, মাঠ কাঁপিয়েছেন। আমি নিজেও নারায়ণগঞ্জ জেলা হকি দলে এক সময় অন্তর্ভুক্ত হয়েছিলাম।পরবর্তীতে জেলা হকি দলের ম্যানেজার ছিলাম।বাংলাদেশ হকি ফেডারেশনের বর্তমান নির্বাচিত কমিটি অতীতের যেকোন কমিটির তুলনায় অত্যন্ত শক্তিশালী।হকিকে ভালোবাসেন যারা তারাই এসেছেন এই কমিটিতে।তাই আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ হকি দল আগামীতে ভালো করবে বলে আমি বিশ্বাস করি। আমি আশা রাখি হকি ফেডারেশন ও নারায়ণগঞ্জ জেলা ত্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে নারায়ণগঞ্জেও হকির সুদিন ফিরে আসবে ইনশাল্লাহ।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

হকি ফেডারেশনের সদস্য নির্বাচিত হলেন রাজু আহমেদ

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৩

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ