বি পি নিউজ ২৪

জামালপুর জেলা ছাত্রদলের উদ্যোগে ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

[gallery type="rectangular" ids="7830"] হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে জামালপুর জেলা ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা-দোয়া মাহফিল ও কেক কাটার মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ১ জানুয়ারি শনিবার বিকালে স্থানীয় শহরের লম্বা গাছ পানি উন্নয়ন বোড সংলগ্ন অস্থায়ী দলীয় কার্যালয়ের সন্মুখে এ আলোচনা সভা -দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করেন জামালপুর জেলা ছাত্রদল। জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ নাসরুল্লাহর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভা -দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সাবেক আহবায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন ভোলা মল্লিক। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা যুবদল নেতা এম. শুভ পাঠান। অন্যান্যদের মধ্যে জেলা যুবদল নেতা মোঃ আবুল হাশেম,জেলা ছাত্রদল নেতা রেজুয়ানুল কবির অপু, সাব্বির হোসেন শাওন, সোহেল রানা, মোশারফ হোসেন হৃদয়, শাহরিয়ার শিপু, সাজ্জাদ হোসেন হৃদয়, মোঃ লিখন সহ ছাত্রদল,যুবদল, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার করানোর দাবী করে এবং তার সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি। তারিখ -০১-০১-২০২২ইং

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

জামালপুর জেলা ছাত্রদলের উদ্যোগে ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশের তারিখ : ০১ জানুয়ারি ২০২২

featured Image
[gallery type="rectangular" ids="7830"] হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে জামালপুর জেলা ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা-দোয়া মাহফিল ও কেক কাটার মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ১ জানুয়ারি শনিবার বিকালে স্থানীয় শহরের লম্বা গাছ পানি উন্নয়ন বোড সংলগ্ন অস্থায়ী দলীয় কার্যালয়ের সন্মুখে এ আলোচনা সভা -দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করেন জামালপুর জেলা ছাত্রদল। জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ নাসরুল্লাহর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভা -দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সাবেক আহবায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন ভোলা মল্লিক। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা যুবদল নেতা এম. শুভ পাঠান। অন্যান্যদের মধ্যে জেলা যুবদল নেতা মোঃ আবুল হাশেম,জেলা ছাত্রদল নেতা রেজুয়ানুল কবির অপু, সাব্বির হোসেন শাওন, সোহেল রানা, মোশারফ হোসেন হৃদয়, শাহরিয়ার শিপু, সাজ্জাদ হোসেন হৃদয়, মোঃ লিখন সহ ছাত্রদল,যুবদল, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার করানোর দাবী করে এবং তার সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি। তারিখ -০১-০১-২০২২ইং

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ