বি পি নিউজ ২৪

উপদেষ্টা পদ থেকে প্রত্যাহারকে তারেকের সময়োচিত সিদ্ধান্ত বলে মনে করেন তৈমুর

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য পদ থেকে প্রত্যাহারের সিদ্ধান্তকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সময়োচিত সিদ্ধান্ত বলে সাংবাদিকদের সাথে এক প্রতিক্রিয়ায় জানিয়েছেন নাসিক নির্বাচনে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী এড. তৈমুর আলম খন্দকার। এর আগে রোববার (২ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তৈমুরকে চেয়ারপারসনের উপদেষ্টা পদ থেকে প্রত্যাহার করা হয়। আজ ৩ ডিসেম্বর এবিষয়ে তৈমুরকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি প্রত্যাহার ও সিটি নির্বাচনের নানা বিষয়ে খোলামেলা কথাবার্তা বলেন। তৈমুর এসময় বলেন, দল থেকে এখনও আমাকে কিছু জানায়নি। যদি এটা সত্য হয়ে থাকে, আলহামদুলিল্লাহ। আমি মনে করি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটা সময়োচিত সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আমাকে জনগণের জন্য মুক্ত করে দিয়েছেন। এখন আমি রিকশাওয়ালা, ঠেলা গাড়িওয়ালাদের তৈমূর, রিকশাওয়ালা- ঠেলাওয়ালাদের কাছে ফিরে যাবো। আমি জনমানুষের তৈমূর গণমানুষের কাছে ফিরে যাবো। তৈমূর আলম খন্দকার বলেন, আমার ভাগ্যের মালিক একমাত্র আল্লাহ। অন্য কেউ আমার ভাগ্যের মালিক এটা আমি বিশ্বাস করি না। আপনারা জানেন, আমি হকার, হোটেল শ্রমিক ও খেটে খাওয়া মানুষের সংগঠন করি। এ সংগঠনগুলো সিটি করপোরেশন বা পৌরসভার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাদের দীর্ঘদিনের দাবি আমি পৌরসভা বা সিটি করপোরেশনের দায়িত্ব নেবো। তিনি আরও বলেন, ২০১১ সালে দল নমিনেশন দিয়েছিল। সেবার দল সিদ্ধান্ত দিয়েছিল। তাদের সিদ্ধান্ত বাস্তবায়নে আমি নির্বাচন থেকে পাঁচ ঘণ্টা আগে সরে গেছি। আমি আজ পর্যন্ত আমার দলকে প্রশ্ন করিনি কেন আমাকে সরিয়ে দেওয়া হলো, কেন প্রত্যাহার করা হলো।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

উপদেষ্টা পদ থেকে প্রত্যাহারকে তারেকের সময়োচিত সিদ্ধান্ত বলে মনে করেন তৈমুর

প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারি ২০২২

featured Image
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য পদ থেকে প্রত্যাহারের সিদ্ধান্তকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সময়োচিত সিদ্ধান্ত বলে সাংবাদিকদের সাথে এক প্রতিক্রিয়ায় জানিয়েছেন নাসিক নির্বাচনে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী এড. তৈমুর আলম খন্দকার। এর আগে রোববার (২ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তৈমুরকে চেয়ারপারসনের উপদেষ্টা পদ থেকে প্রত্যাহার করা হয়। আজ ৩ ডিসেম্বর এবিষয়ে তৈমুরকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি প্রত্যাহার ও সিটি নির্বাচনের নানা বিষয়ে খোলামেলা কথাবার্তা বলেন। তৈমুর এসময় বলেন, দল থেকে এখনও আমাকে কিছু জানায়নি। যদি এটা সত্য হয়ে থাকে, আলহামদুলিল্লাহ। আমি মনে করি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটা সময়োচিত সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আমাকে জনগণের জন্য মুক্ত করে দিয়েছেন। এখন আমি রিকশাওয়ালা, ঠেলা গাড়িওয়ালাদের তৈমূর, রিকশাওয়ালা- ঠেলাওয়ালাদের কাছে ফিরে যাবো। আমি জনমানুষের তৈমূর গণমানুষের কাছে ফিরে যাবো। তৈমূর আলম খন্দকার বলেন, আমার ভাগ্যের মালিক একমাত্র আল্লাহ। অন্য কেউ আমার ভাগ্যের মালিক এটা আমি বিশ্বাস করি না। আপনারা জানেন, আমি হকার, হোটেল শ্রমিক ও খেটে খাওয়া মানুষের সংগঠন করি। এ সংগঠনগুলো সিটি করপোরেশন বা পৌরসভার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাদের দীর্ঘদিনের দাবি আমি পৌরসভা বা সিটি করপোরেশনের দায়িত্ব নেবো। তিনি আরও বলেন, ২০১১ সালে দল নমিনেশন দিয়েছিল। সেবার দল সিদ্ধান্ত দিয়েছিল। তাদের সিদ্ধান্ত বাস্তবায়নে আমি নির্বাচন থেকে পাঁচ ঘণ্টা আগে সরে গেছি। আমি আজ পর্যন্ত আমার দলকে প্রশ্ন করিনি কেন আমাকে সরিয়ে দেওয়া হলো, কেন প্রত্যাহার করা হলো।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ