নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির জোট প্রার্থীর সঙ্গে অধ্যাপক মামুনের সৌজন্য সাক্ষাৎ
প্রকাশের তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৫
নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি ও জোট সমর্থিত প্রার্থী মনির হোসেন কাসেমী জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জেলা বিএনপির কার্যালয়ে ফুলের তোড়া দিয়ে তিনি এ শুভেচ্ছা জানান।
এ সময় ফতুল্লা থানা বিএনপির সভাপতি সহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল বারী ভূঁইয়া, জেলা বিএনপির সদস্য অকিল উদ্দিন ভূঁইয়া এবং জামিয়াত নেতা মাওলানা ফেরদৌস রহমানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ
আপনার মতামত লিখুন