বি পি নিউজ ২৪

অ্যাড. আব্দুল্লাহ আল আমিনের হাতে শাপলা কলি তুলে দিলেন মামুনুল হক

নারায়ণগঞ্জ-৪ আসনে ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনের প্রতি আনুষ্ঠানিক সমর্থন ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। আজ এক অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক অ্যাড. আব্দুল্লাহ আল আমিনের হাতে প্রতীক হিসেবে শাপলা কলি তুলে দেন। এ সময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আল আমিনের প্রতি পূর্ণ সমর্থনের ঘোষণা দেন। সমর্থন ঘোষণাকালে নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও ইসলামি মূল্যবোধসম্পন্ন বাংলাদেশ গঠনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, শাপলা কলি প্রতীক জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠবে এবং নারায়ণগঞ্জ-৪ আসনে একটি ইতিবাচক পরিবর্তনের সূচনা করবে। অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মীরা ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে সক্রিয়ভাবে মাঠে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

অ্যাড. আব্দুল্লাহ আল আমিনের হাতে শাপলা কলি তুলে দিলেন মামুনুল হক

প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
নারায়ণগঞ্জ-৪ আসনে ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনের প্রতি আনুষ্ঠানিক সমর্থন ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। আজ এক অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক অ্যাড. আব্দুল্লাহ আল আমিনের হাতে প্রতীক হিসেবে শাপলা কলি তুলে দেন। এ সময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আল আমিনের প্রতি পূর্ণ সমর্থনের ঘোষণা দেন। সমর্থন ঘোষণাকালে নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও ইসলামি মূল্যবোধসম্পন্ন বাংলাদেশ গঠনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, শাপলা কলি প্রতীক জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠবে এবং নারায়ণগঞ্জ-৪ আসনে একটি ইতিবাচক পরিবর্তনের সূচনা করবে। অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মীরা ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে সক্রিয়ভাবে মাঠে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ