বি পি নিউজ ২৪

এমপিকে সরে দাঁড়ানোর আহ্বান ইসলামি আন্দোলনের

কক্সবাজারের চকরিয়ায় সংসদ সদস্যের গাড়িবহরের ধাক্কায় এক শিশুর মৃত্যুকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি সংশ্লিষ্ট সংসদ সদস্যের পদত্যাগ দাবি করেছে। রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, কক্সবাজার-২ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আলমগীর মোহাম্মাদ মাহফুজ উল্লাহ ফরিদ-এর গাড়িবহরের চাপায় নুরানী মাদরাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী খালিদ বিন ওয়ালিদের মৃত্যু গভীর বেদনার সৃষ্টি করেছে। শিশুটির মায়ের আহাজারি জাতিকে নাড়া দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি। বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, দুর্ঘটনার পর সংশ্লিষ্ট গাড়িটি জনতার হাত থেকে ছাড়িয়ে নিতে এমপি ও স্থানীয় নেতাকর্মীরা তৎপর ছিলেন। পুরো ঘটনাকে ‘দায়িত্বহীনতা ও ঔদ্ধত্যের বহিঃপ্রকাশ’ হিসেবে আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানায় দলটি। ইসলামী আন্দোলন বাংলাদেশের দাবি, রাজনৈতিক প্রভাব দেখিয়ে দ্রুতগতির গাড়িবহর নিয়ে চলাচল একটি বিপজ্জনক সংস্কৃতিতে পরিণত হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া জরুরি। দলটি আরও জানায়, চলমান রাজনৈতিক সংস্কৃতির আলোকে সংশ্লিষ্ট এমপির নৈতিকভাবে দায়িত্ব নেওয়া উচিত। তিনি স্বেচ্ছায় পদত্যাগ না করলে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। নিহত শিশুর পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে বিবৃতিতে বলা হয়, একটি শিশুর প্রাণহানির ক্ষতি কোনোভাবেই পূরণযোগ্য নয়।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

এমপিকে সরে দাঁড়ানোর আহ্বান ইসলামি আন্দোলনের

প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
কক্সবাজারের চকরিয়ায় সংসদ সদস্যের গাড়িবহরের ধাক্কায় এক শিশুর মৃত্যুকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি সংশ্লিষ্ট সংসদ সদস্যের পদত্যাগ দাবি করেছে। রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, কক্সবাজার-২ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আলমগীর মোহাম্মাদ মাহফুজ উল্লাহ ফরিদ-এর গাড়িবহরের চাপায় নুরানী মাদরাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী খালিদ বিন ওয়ালিদের মৃত্যু গভীর বেদনার সৃষ্টি করেছে। শিশুটির মায়ের আহাজারি জাতিকে নাড়া দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি। বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, দুর্ঘটনার পর সংশ্লিষ্ট গাড়িটি জনতার হাত থেকে ছাড়িয়ে নিতে এমপি ও স্থানীয় নেতাকর্মীরা তৎপর ছিলেন। পুরো ঘটনাকে ‘দায়িত্বহীনতা ও ঔদ্ধত্যের বহিঃপ্রকাশ’ হিসেবে আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানায় দলটি। ইসলামী আন্দোলন বাংলাদেশের দাবি, রাজনৈতিক প্রভাব দেখিয়ে দ্রুতগতির গাড়িবহর নিয়ে চলাচল একটি বিপজ্জনক সংস্কৃতিতে পরিণত হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া জরুরি। দলটি আরও জানায়, চলমান রাজনৈতিক সংস্কৃতির আলোকে সংশ্লিষ্ট এমপির নৈতিকভাবে দায়িত্ব নেওয়া উচিত। তিনি স্বেচ্ছায় পদত্যাগ না করলে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। নিহত শিশুর পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে বিবৃতিতে বলা হয়, একটি শিশুর প্রাণহানির ক্ষতি কোনোভাবেই পূরণযোগ্য নয়।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ