বি পি নিউজ ২৪

“কদম রসূল সেতু বাস্তবায়ন ছাড়া বন্দরবাসীর ভোট কেউ পাবে না” তারিকুল ইসলাম সুজন

নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী তারিকুল ইসলাম সুজন বলেছেন, “কদম রসূল সেতু বন্দরবাসীর দীর্ঘদিনের ন্যায্য দাবি। যারা অতীতে এই সেতুর বিরোধিতা করেছে, তারা কখনোই বন্দরবাসীর ভোট পাবে না।” বন্দর এলাকায় গণসংযোগকালে তিনি বলেন, কদম রসূল সেতু বাস্তবায়িত হলে শুধু শহর ও বন্দরের যোগাযোগই উন্নত হবে না, বরং দুই পারের মানুষের মধ্যে সামাজিক ও অর্থনৈতিক যোগসূত্রও দৃঢ় হবে। এই সেতু শিল্প, ব্যবসা ও কর্মসংস্থানের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারিকুল ইসলাম সুজন আরও বলেন, “এই সেতু বন্দর এলাকার অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে সরাসরি জড়িত। সেতু বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নত হবে এবং পুরো অঞ্চলটি নতুন গতিতে এগিয়ে যাবে।” তিনি অভিযোগ করেন, “অতীতে কিছু স্বার্থান্বেষী মহল রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য কদম রসূল সেতুর বিরোধিতা করেছে, যা বন্দরবাসীর স্বার্থবিরোধী ছিল। এখন মানুষ সচেতন এবং উন্নয়নের বিপক্ষে অবস্থান নেওয়া মুখোশধারীদের চিনে ফেলেছে।” সুজন নির্বাচিত হলে কদম রসূল সেতু দ্রুত বাস্তবায়নের পাশাপাশি বন্দরকে একটি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তুলতে বিশেষায়িত শিল্পাঞ্চল স্থাপনের পরিকল্পনা জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

“কদম রসূল সেতু বাস্তবায়ন ছাড়া বন্দরবাসীর ভোট কেউ পাবে না” তারিকুল ইসলাম সুজন

প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী তারিকুল ইসলাম সুজন বলেছেন, “কদম রসূল সেতু বন্দরবাসীর দীর্ঘদিনের ন্যায্য দাবি। যারা অতীতে এই সেতুর বিরোধিতা করেছে, তারা কখনোই বন্দরবাসীর ভোট পাবে না।” বন্দর এলাকায় গণসংযোগকালে তিনি বলেন, কদম রসূল সেতু বাস্তবায়িত হলে শুধু শহর ও বন্দরের যোগাযোগই উন্নত হবে না, বরং দুই পারের মানুষের মধ্যে সামাজিক ও অর্থনৈতিক যোগসূত্রও দৃঢ় হবে। এই সেতু শিল্প, ব্যবসা ও কর্মসংস্থানের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারিকুল ইসলাম সুজন আরও বলেন, “এই সেতু বন্দর এলাকার অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে সরাসরি জড়িত। সেতু বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নত হবে এবং পুরো অঞ্চলটি নতুন গতিতে এগিয়ে যাবে।” তিনি অভিযোগ করেন, “অতীতে কিছু স্বার্থান্বেষী মহল রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য কদম রসূল সেতুর বিরোধিতা করেছে, যা বন্দরবাসীর স্বার্থবিরোধী ছিল। এখন মানুষ সচেতন এবং উন্নয়নের বিপক্ষে অবস্থান নেওয়া মুখোশধারীদের চিনে ফেলেছে।” সুজন নির্বাচিত হলে কদম রসূল সেতু দ্রুত বাস্তবায়নের পাশাপাশি বন্দরকে একটি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তুলতে বিশেষায়িত শিল্পাঞ্চল স্থাপনের পরিকল্পনা জানিয়েছেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ