বি পি নিউজ ২৪

কলমাকান্দায় বিজিবিকে লাঞ্ছিত করার অভিযোগে থানায় মামলা

কলমাকান্দায় বিজিবিকে লাঞ্ছিত করার অভিযোগে থানায় মামলা। আব্দুর রশিদ কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেংগুরা বিওপির এক সৈনিককে লাঞ্ছিত করার অভিযোগে থানায় মামলা হয়েছে। রবিবার লেংগুরা বিওপি’র হাবিলদার মিনহাজ উদ্দিন বাদি হয়ে ইয়াসিন মিয়া, ইসমাইল হোসেনসহ পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৫জনকে আসামী করে কলমাকান্দা থানায় এই মামলাটি দায়ের করেন। লাঞ্ছিত সৈনিকের নাম রাজা কুমার। সে লেংগুরা বিওপি’র সৈনিক। শনিবার বিকেলে উপজেলার লেংগুরা ইউনিয়নের ফুলবাড়ি এলাকার ইয়াসিন মিয়ার বাড়ির পাশে এ ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে বস্তাভর্তি বাংলাদেশী সুপারী ভারতে পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে নায়েক মোশারফ হোসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি টহল দল ওই এলাকায় অভিযান চালায়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মোটরসাইকেলে থাকা দুইটি সুপারীর বস্তা রাস্তার উপর ফেলে চলে যায়। পরে বস্তা দুইটি বিজিবি’র সদস্যরা জব্দ করার চেষ্ঠা করলে তারা তাতে বাঁধা দেয়। পরে বিজিবির সদস্যদের গালিগালাজ করে বস্তা দুটি ছিনিয়ে নেওয়ার চেষ্ঠা করে। এসময় সৈনিক রাজা কুমারের ইউনিফর্মের শার্টের কলার ধরে ধাক্কা দেয় ইয়াসিন নামে এক যুবক। ইসমাইল নামে আরেক ব্যক্তি রাজা কুমারের অগ্নেয়াস্ত্র নিয়ে টানাটানি শুরু করেন। এ ব্যাপারে লেংগুরা বিওপির নায়েক সুবেদার জহির উদ্দিন বলেন, চোরাকারবারিরা বিজিবির সুনামনষ্ট করতে সাজানো একটি মিথ্যা মামলা দায়েরের চেষ্ঠা করছে। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, এ বিষয়ে হাবিলদার মিনহাজ উদ্দিন বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

কলমাকান্দায় বিজিবিকে লাঞ্ছিত করার অভিযোগে থানায় মামলা

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২২

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ