বি পি নিউজ ২৪

গোলাপগঞ্জে হত্যা মামলার ৬ আসামী ঢাকা থেকে গ্রেফতার

গোলাপগঞ্জে হত্যা মামলার ৬ আসামী ঢাকা থেকে গ্রেফতার সিলেট প্রতিনিধি :: গোলাপগঞ্জ মডেল থানায় দায়েরকৃত হত্যা মামলার ৬ আসামীকে ঢাকা জেলার কেরানীগঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৮এপ্রিল) গোলাপগঞ্জ মডেল থানার উপ পরিদর্শক মোঃ ফখরুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের পানিয়াগা গ্রামের মৃত আব্দুর গফুরের ছেলে আব্দুল কালাম (৩৭),আব্দুছ ছালামের ছেলে সাজ্জাদ হোসেন (২২), রাশেদ আহমদ রাব্বি (২০), আব্দুর গফুরের ছেলে আব্দুছ ছালাম (৫২), আব্দুছ ছালামের ছেলে শাকিল আহমদ সাকেল (২৪), আব্দুল হামিদ উরফে কুটু মিয়ার ছেলে জামিল আহমদ (২০)। তাদের বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় প্রানে হত্যার একটি মামলা রয়েছে বলে জানায় পুলিশ। মামলা নং (১১- তারিখ- ০৮/০৪/২০২২ইং)। আটকের পর তাদেরকে আদালতে প্রেরন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হারুনুর রশিদ চৌধুরী। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের পানিয়াগা গ্রামের হেলাল মিয়ার সাথে দীর্ঘদিন যাবৎ গ্রেফতারকৃতদের জমি সংক্রান্ত বিরোধীতা চলে আসছিল। পরে পূর্ব শত্রুতার জের ধরে চলতি মাসের ৮তারিখে হেলাল মিয়ার ভাইয়ের খড়ের গাদায় আগুন দেয় অভিযুক্তরা। পরে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে হেলাল মিয়ার উপর হামলা চালায় তারা। একপর্যায়ে হেলাল মিয়ার মাথায় কোপ সহ শরীরের নানা স্থানে আঘাত করলে মারাত্বক জখমপ্রাপ্ত হন তিনি। তাৎক্ষণিক পরিবার ও স্থানীয়দের সহযোগীতায় সিলেট এমএ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়। হেলাল মিয়ার মৃত্যুর পর তার স্ত্রী রায়না বেগম (৪২) বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। যার প্রেক্ষিতে সোমবার (১৮এপ্রিল) ৫জন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

গোলাপগঞ্জে হত্যা মামলার ৬ আসামী ঢাকা থেকে গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২২

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ