বি পি নিউজ ২৪

জনগণের জমি জনগণকে ফেরত দেওয়ার অঙ্গীকার মুফতি ইসমাঈল সিরাজীর

নারায়ণগঞ্জের বক্তাবলীতে দখলকৃত জায়গা উদ্ধার এবং কৃষি জমিগুলোকে পুনরায় উৎপাদনমুখী করতে কার্যকর উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি ইসমাঈল সিরাজী। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বক্তাবলী ইউনিয়নের বিভিন্ন এলাকায় আয়োজিত পথসভা ও গণসংযোগে তিনি এসব কথা বলেন। মুফতি ইসমাঈল সিরাজী বলেন, অতীতে বক্তাবলীর যেসব জনপ্রতিনিধি ক্ষমতায় ছিলেন, তারা সাধারণ মানুষের ওপর ব্যাপক জুলুম-নির্যাতন চালিয়েছেন। ভয়ভীতি ও হুমকি দিয়ে বসতভিটা, জমি ও কৃষিজমি জোরপূর্বক দখল করা হয়েছে। মিথ্যা মামলা ও জেল-জুলুমের আশঙ্কা দেখিয়ে এলাকায় ত্রাসের পরিবেশ তৈরি করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানের পরও কিছু দলের নেতাকর্মী পুরোনো অভ্যাসে জড়িয়ে পড়েছে। তারা জমি দখল, মামলা বাণিজ্য ও নানা ধরনের হুমকির মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করছে। এসব অন্যায়ের পরিণতি ভয়াবহ হবে বলে সতর্ক করেন তিনি। নির্বাচনে জয়ী হলে বক্তাবলীর সব দখলকৃত জায়গা উদ্ধার করা হবে এবং কৃষি জমিগুলোকে পরিকল্পিতভাবে কাজে লাগাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এমন আশ্বাস দেন মুফতি ইসমাঈল সিরাজী।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

জনগণের জমি জনগণকে ফেরত দেওয়ার অঙ্গীকার মুফতি ইসমাঈল সিরাজীর

প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
নারায়ণগঞ্জের বক্তাবলীতে দখলকৃত জায়গা উদ্ধার এবং কৃষি জমিগুলোকে পুনরায় উৎপাদনমুখী করতে কার্যকর উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি ইসমাঈল সিরাজী। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বক্তাবলী ইউনিয়নের বিভিন্ন এলাকায় আয়োজিত পথসভা ও গণসংযোগে তিনি এসব কথা বলেন। মুফতি ইসমাঈল সিরাজী বলেন, অতীতে বক্তাবলীর যেসব জনপ্রতিনিধি ক্ষমতায় ছিলেন, তারা সাধারণ মানুষের ওপর ব্যাপক জুলুম-নির্যাতন চালিয়েছেন। ভয়ভীতি ও হুমকি দিয়ে বসতভিটা, জমি ও কৃষিজমি জোরপূর্বক দখল করা হয়েছে। মিথ্যা মামলা ও জেল-জুলুমের আশঙ্কা দেখিয়ে এলাকায় ত্রাসের পরিবেশ তৈরি করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানের পরও কিছু দলের নেতাকর্মী পুরোনো অভ্যাসে জড়িয়ে পড়েছে। তারা জমি দখল, মামলা বাণিজ্য ও নানা ধরনের হুমকির মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করছে। এসব অন্যায়ের পরিণতি ভয়াবহ হবে বলে সতর্ক করেন তিনি। নির্বাচনে জয়ী হলে বক্তাবলীর সব দখলকৃত জায়গা উদ্ধার করা হবে এবং কৃষি জমিগুলোকে পরিকল্পিতভাবে কাজে লাগাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এমন আশ্বাস দেন মুফতি ইসমাঈল সিরাজী।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ