বি পি নিউজ ২৪

জোটের কারণে কাউকে মনোনয়ন দেওয়া হয়নি’ নারায়ণগঞ্জ-৪ আসনে মোহাম্মদ আলীর অভিযোগ

নারায়ণগঞ্জ-৪ আসনে বাংলাদেশ রিপাবলিকান পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী দাবি করেছেন, বিএনপির জোট রাজনীতির কারণেই এবার তাকে কিংবা অন্য কাউকে দলটির পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়নি। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ফতুল্লা ইউনিয়নের কায়েমপুর ও খিজিরপুর এলাকায় নির্বাচনী গণসংযোগ শেষে তিনি এসব কথা বলেন। মোহাম্মদ আলী বলেন, “আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে দেশ স্বাধীন করেছি। ১৯৯৬ সালে বেগম খালেদা জিয়ার সরকারের সময় আমি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলাম। কিন্তু এবার বিএনপি জোটের কারণে আমাদের কাউকেই মনোনয়ন দেওয়া হয়নি। তাই আপনাদের পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।” তিনি আরও বলেন, “আমি এই এলাকার সন্তান। এখানকার সমস্যাগুলো আমার জানা আছে কোথায় কী সমস্যা, কারা চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত, সবই আমার জানা। নির্বাচিত হলে এসব সমস্যা সমাধান এবং সন্ত্রাস দমনে কাজ করবো।” ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনাদের কাছে আমার অনুরোধ আগামী ১২ তারিখ সবাই ঐক্যবদ্ধভাবে আমার পাশে দাঁড়ান। তাহলে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো।” বিশেষ করে নারী ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “মা-বোনেরা যদি ঘরে ঘরে গিয়ে ভোট চান, আমার ছবি দেখলে কেউ আপনাদের বাধা দেবে না। আগামী দিনে আপনাদের সেবা করার সুযোগ দিতে ১২ তারিখ হাতি মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন।”

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

জোটের কারণে কাউকে মনোনয়ন দেওয়া হয়নি’ নারায়ণগঞ্জ-৪ আসনে মোহাম্মদ আলীর অভিযোগ

প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
নারায়ণগঞ্জ-৪ আসনে বাংলাদেশ রিপাবলিকান পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী দাবি করেছেন, বিএনপির জোট রাজনীতির কারণেই এবার তাকে কিংবা অন্য কাউকে দলটির পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়নি। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ফতুল্লা ইউনিয়নের কায়েমপুর ও খিজিরপুর এলাকায় নির্বাচনী গণসংযোগ শেষে তিনি এসব কথা বলেন। মোহাম্মদ আলী বলেন, “আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে দেশ স্বাধীন করেছি। ১৯৯৬ সালে বেগম খালেদা জিয়ার সরকারের সময় আমি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলাম। কিন্তু এবার বিএনপি জোটের কারণে আমাদের কাউকেই মনোনয়ন দেওয়া হয়নি। তাই আপনাদের পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।” তিনি আরও বলেন, “আমি এই এলাকার সন্তান। এখানকার সমস্যাগুলো আমার জানা আছে কোথায় কী সমস্যা, কারা চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত, সবই আমার জানা। নির্বাচিত হলে এসব সমস্যা সমাধান এবং সন্ত্রাস দমনে কাজ করবো।” ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনাদের কাছে আমার অনুরোধ আগামী ১২ তারিখ সবাই ঐক্যবদ্ধভাবে আমার পাশে দাঁড়ান। তাহলে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো।” বিশেষ করে নারী ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “মা-বোনেরা যদি ঘরে ঘরে গিয়ে ভোট চান, আমার ছবি দেখলে কেউ আপনাদের বাধা দেবে না। আগামী দিনে আপনাদের সেবা করার সুযোগ দিতে ১২ তারিখ হাতি মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন।”

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ